দুই বাড়িতে দুই বোন হিসেবে পূজিত হন মা দুর্গা,  কোথায় জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই শুধু শহর কলকাতা নয়। থিমের ছোঁয়া আজ শহর পেরিয়ে শহরতলি এমনকি গ্রামগঞ্জেও। কলকাতার আশপাশের জেলার মানুষ যেমন শহরে ঠাকুর দেখতে আসেন, তেমনই এখন কলকাতার মানুষও বেরিয়ে পড়েন জেলার ঠাকুর দেখতে। জেলা কিংবা শহরে থিমের চাকচিক্যের মধ্যেও আচারে কিংবা সাবেকিয়ানায় আজও আলাদা নজর কাড়ে বনেদি বাড়ির পুজো। একেক বাড়িতে একেক রীতি। প্রতিটি বনেদি বাড়ির পুজোর নেপথ্যেই রয়েছে নানা কাহিনি।

কলকাতা থেকে মাত্র ৭৮ কিলোমিটার দূরে হুগলির বৈঁচিগ্রাম। সেখানকার পূর্বপাড়ায় চক্রবর্তী ও ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো বহু প্রাচীন। জনশ্রুতি, কোনও পুজো শুরু হয় আকবরের আমলে। আবার কোনও পুজো শুরু হয় মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জন্মেরও আগে। দুই বাড়িতে দুই বোন হিসেবে পূজিত হন মা দুর্গা। দুই বোনের বাড়ির দূরত্ব ৫০০ মিটার। দুই পরিবারের মধ্যে রয়েছে আত্মীয়তার নিবিড় সম্পর্ক।

চক্রবর্তী পরিবারের বর্তমান সদস্য সমীর চক্রবর্তী পুজোর দায়িত্বভার সামলাচ্ছেন বহুদিন ধরে। পরিবারের তরফে জানা যায়, দিগম্বর চক্রবর্তী এই বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। তিনি পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনায় সিদ্ধি লাভ করেন। লোকমুখে শোনা যায়, আকবরের আমলে এই পুজো শুরু হয়েছিল। দিগম্বর চক্রবর্তীকে দেবী দুর্গা স্বপ্নাদেশ দেওয়ার পরে এই বাড়িতে মা ‘সর্বাণী’ রূপে পূজিত হয়ে আসছেন। চক্রবর্তী পরিবারের কথায়, এক সময়ে মন্দিরের পাশে কাঁসারিরা বাস করতেন। মন্দির সেই ঘন জঙ্গল আর শ্মশানে ঘেরা ছিল। মন্দিরের পাশে রয়েছে পঞ্চমুণ্ডির আসন।

চক্রবর্তী বাড়িতে মায়ের সঙ্গে সিংহের বদলে থাকে নরসিংহ। লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী কেউ থাকেন না। এই বাড়িতে দুর্গার প্রতিষ্ঠিত মূর্তি রয়েছে। দুর্গাপুজোর সময়ে একচালায় মূর্তি তৈরি করে পুজো হয়। ঘেঁটু ষষ্ঠীর দিন থেকে চক্রবর্তী বাড়িতে দুর্গাপুজো শুরু হয়। প্রথমে পঞ্চমুণ্ডির আসন ও পরে কাঠামোয় পুজো হয়। নবমীর দিন ১৬ রকমের নৈবেদ্য দিয়ে মাকে সেদ্ধ চালের ভোগ নিবেদন করা হয়। দশমীর দিন ভোগে ল্যাটা মাছ পোড়া দেওয়া হয়। আগে পুজোয় ছাগ বলির চল ছিল। কথিত রয়েছে, বলি দেখে মা মুখ ফিরিয়ে নিয়ে হাঁড়িকাঠে মাথা দিয়েছিলেন। দিগম্বরকে মা স্বপ্নাদেশ দেওয়ার পরে ছাগ বলি বন্ধ হয়। বর্তমানে কলা, শশা, কুমড়ো, আখ অর্থাৎ ফল-সবজি বলি হয়। এখানে যে একচালার মূর্তির পুজো হয়, সেটাই বিসর্জন হয়।

অপরদিকে দেবী ‘সর্বাণী’র আরেক বোন পুজিত হয়ে আসছেন ভট্টাচার্য বাড়িতে। এই বাড়ির সদস্যদের কথায় জানা যায়, ভট্টাচার্য বাড়ির পুজো মহাপ্রভু চৈতন্যদেবের জন্মেরও আগে শুরু হয়েছিল। কিন্তু কবে শুরু হয়েছিল তা কেউ সঠিক জানেন না। এখানে এক চালার সিংহবাহিনী দুর্গা প্রতিমা পূজিত হন। লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী কেউ থাকেন না মা দুর্গার সঙ্গে। পণ্ডিতের হাতে লেখা পুঁথিতে মায়ের পুজো হয়। এ বাড়িতে ছাগ বলি দেওয়া হয়। অষ্টমীর দিন ডাকিনী ও যোগিনীর পুজো হয়। নবমীতে ১০৮ সুরাসুর ডাকিনী-যোগিনী ও অস্ত্রশস্ত্রের পুজো হয়। বলির আগে মাসকলাই, হলুদ, সরষের তেল, সিদ্ধ চাল একটা বড় মাটির মালসাতে মেখে মন্ত্র পড়ে কলা পাতায় নিবেদন করা হয় দেবীকে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী চারদিন মহাধুমধাম করে পুজো হয় ভট্টাচার্য বাড়িতে। দশমীর দিন সিঁদুর খেলার মধ্যে দিয়ে লক্ষ্মীপুকুরে হয় দুই প্রতিমার বিসর্জন।

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…