জানুন, মহালয়াতে তর্পণের কিছু বিশেষ নিয়ম

যার ফলে পূর্বপুরুষদের পরলোকে যাত্রা করার রাস্তা খুলে যায়। গরুড় পুরাণ অনুযায়ী যাঁদের মা অথবা বাবা মারা গিয়েছেন, শুধুমাত্র তাঁদেরই তর্পণ করার রীতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই দেবীপক্ষ শুরু। মহালয়া। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রারম্ভ। তবে মহালয়ায় যেমন, চ্যানেলে দেবী দুর্গা হচ্ছেন কোন অভিনেত্রী সেটা দেখার যেমন উন্মাদনা রয়েছে, তেমনি বাঙালির ইমোশন মহালয়ার দিন ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর কন্ঠ শোনা রেডিওতে। এছাড়াও মহালয়া মানেই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ পূর্বপুরুষদের তর্পণ করার প্রথা যুগ যুগ ধরে। আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত সময়কাল পিতৃপক্ষ নামে পরিচিত। কথিত আছে, এদিনে পূর্বপুরুষরা পৃথিবীতে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন। আর এ সময় তাঁরা পরিবারের সদস্যদের কাছ থেকে পিণ্ড ও জল গ্রহণ করে থাকেন। যার ফলে পূর্বপুরুষদের পরলোকে যাত্রা করার রাস্তা খুলে যায়। গরুড় পুরাণ অনুযায়ী যাঁদের মা অথবা বাবা মারা গিয়েছেন, শুধুমাত্র তাঁদেরই তর্পণ করার রীতি।

সাধারণত আশ্বিন কৃষ্ণ প্রতিপদা থেকে আশ্বিন অমাবস্যা পর্যন্ত জল, তিল, ফুল অর্পণ করা হয়। যে তিথি মা-বাবার মৃত্যু হয়েছে, সেই তিথিতে তাঁদের নামে ব্রাহ্মণ ভোজন করানোও নিয়ম। তবে এ সময় ব্রাহ্মণ ভোজনে দক্ষিণা দেওয়া হয় না। যাঁরা পুজো ও তর্পণ করান, শুধু তাঁদেরই এই কর্মের জন্য দক্ষিণা দেবেন।

জেনে নিন, তর্পণের সময় কোন মন্ত্র জপ করা উচিত, কতবার পূর্ব পুরুষদের জল দেওয়া উচিত…… 

তর্পণে বাবাকে জল দেওয়ার নিয়ম: প্রথমে হাতে কুশ নিয়ে দুই হাত জোড করে পূর্বপুরুষদের স্মরণ করুন। এবং সঙ্গে ‘ওম আগচ্ছন্তু মে পিতর এবং গ্রহন্তু জলাঞ্জলিম’ মন্ত্র জপ করুন। যার অর্থ ‘হে পিতৃপুরুষ আসুন এবং জলাঞ্জলি গ্রহণ করুন।’ এছাড়াও নিজের গোত্রের নাম নিয়ে ‘গোত্রে অস্মতপিতা (বাবার নাম) শর্মা বসুরূপৎ তৃপ্যতমিদং তিলোদকম গঙ্গা জলং বা তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ তস্মৈ স্বধাঃ নমঃ’ এই মন্ত্র জপ করুন। এরপর গঙ্গাজল বা অন্য জলে দুধ, তিল এবং জব মিশিয়ে ৩ বার বাবাকে জলাঞ্জলি দিন। 

তর্পণে মাকে জল দেওয়ার মন্ত্র: যার মায়ের মৃত্যু হয়েছে, তাঁরা পিতৃপক্ষের সময় মাকেও জল দেবেন। কিন্তু মাকে জল দেওয়ার নিয়ম পৃথক। বাবার চেয়েও বেশি বার মাকে জল দিতে হয়। মায়ের তর্পণের মন্ত্র হল ‘গোত্রে অস্মন্মাতা (মায়ের নাম) দেবী বসুরূপাস্ত তৃপ্যতমিদং তিলোদকম গঙ্গা জলং বা তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ তস্মৈ স্বধাঃ নমঃ’। ১৪ বার জল দিতে হবে। 

ঠাকুমার তর্পণের মন্ত্র: গোত্রের নাম নিয়ে ‘গোত্রে পিতামাং (ঠাকুমার নাম) দেবী বসুরূপাস্ত তৃপ্যতমিদং তিলোদকম গঙ্গা জলং বা তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ তস্মৈ স্বধাঃ নমঃ’। এই মন্ত্র জপ করে যতবার মা-কে জল দিয়েছেন, ততবার ঠাকুমাকেও জল দিন।

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা