জানেন কি কেন মহালয়ার ভোরেই করা হয় তর্পণ, কোথা থেকে শুরু এই প্রথার?

Share:

নিজস্ব প্রতিনিধি: মহালয়া আর তর্পণ এই দুটি শব্দ একে ওপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত।এই দিনেই পিতৃপক্ষের শেষে শুরু হবে দেবীপক্ষের। মহালয়ার দিন গঙ্গার ঘাটে ঘাটে মানুষ ভিড় জমান তর্পণ করার জন্য। মহালয়ার দিন পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় করা হয় তর্পণ। যুগ যুগ ধরে মহালয়ার দিন এই ছবি দেখা যায়। কিন্তু জানেন কি কেন মহালয়াতেই করা হয় তর্পণ? কীভাবে আর কবে শুরু হল এই প্রথা?

হিন্দু ধর্ম অনুসারে বিশ্বাস করা হয় মহালয়ার দিন পৃথিবীর খুব কাছে বিরাজ করে প্রয়াত পূর্বপুরুষের আত্মা। তাঁদের আত্মাকে তুষ্ট করতেই করা হয় তর্পণ। ত্রুপ থেকে এসেছে এই তর্পণ শব্দটি। যার অর্থ সন্তুষ্ট করা। মহালয়ার ভোরে ভগবান, ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশে জল নিবেদন করে তাঁদের সন্তুষ্ট করাকেই বলা হয়ে থাকে তর্পণ। তর্পণের সময়ে প্রার্থনার মাধ্যমে ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাঁদের কাছে সুখ-শান্তি কামনা করা করা হয়। রয়েছে নিয়মও। জল, তিল, চন্দন, তুলসীপাতা ও ত্রিপত্রী অর্পণ করা হয় পিতৃ ও মাতৃ তর্পণে। আর অনান্য তর্পণে তিলের পরিবর্তে ধান বা যব ব্যবহার করা হয়। যদি এই উপকরণ পাওয়া না যায় তাহলে কুরুক্ষেত্র মন্ত্র পাঠের জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করা হয়। রামায়ণ, মহাভারতেও এই তর্পণের উল্লেখ রয়েছে। করুক্ষেত্রের যুদ্ধে কর্ণের মৃত্যু হয় অর্জুনের বাণে। দ্বাতা কর্ণ স্বর্গে গিয়ে সেখানে খাদ্য স্বরূপ পান সোনা, হিরে, মণিমানিক্য। তখনই কর্ণ অবাক হয়ে দেবরাজ ইন্দ্রের কাছে জানতে চান তিনই এই জিনিসগুলি খাবেন কি করে? এমনকি তিনি প্রশ্নও করেন তাঁকে এহেন খাবার দেওয়ার কারণ। সেই প্রশ্নের উত্তরে দেবরাজ ইন্দ্র জানান কর্ণের দান ধ্যান করলেও কোনও দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল না দেওয়ায় মৃত্যুর পরে তিনি স্বর্গে জলপানে অক্ষম। সেই কথা শুনে কর্ণ ভুল সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন। তখন ইন্দ্রদেব কর্ণকে মর্ত্যে গিয়ে ১৬ দিনের জন্য পিতৃপুরুষদের উদ্দেশে অন্ন এবং জল দানের অনুমতি দেন। এই ১৬ দিনই পিতৃপক্ষ হিসাবে পালন করা হয়। পিতৃপক্ষ পালন করা হয় ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা তিথি পর্যন্ত।

অন্যদিকে রামায়ণেও এই তর্পণের উল্লেখ পাওয়া যায়। কথিত রয়েছে শ্রীরাম রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগেও পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করেছিলেন। শাস্ত্র মতে পূর্বপুরুষরা এই সময় পিতৃলোক ছেড়ে উত্তরপুরুষদের বাড়িতে অবস্থান করে।সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে শুরু হয় পিতৃপক্ষের।

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

ভারতীয় বাজারে ফিরছে Vivo-র জনপ্রিয় S সিরিজ, থাকবে 7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা  

ভাগ্য খুলতে চাইলে আজ গুরু পূর্ণিমার দিন ভুলেও এই কাজ করবেন না

বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে যান? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক