পুজোতে ঘুরতে যেতে চান, পরিকল্পনা কী করে ফেলেছেন, রইল কিছু ভ্রমণ তালিকা

পুজোর জন্যে ঝটপট এই জায়গাগুলিতে যাওয়ার প্ল্যানিং সেরে ফেলুন। যেখানে একটু খোলা হাওয়ায় দিন কয়েক কাটাতে পারেন৷

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো তো চলেই এলো, পুজো উপলক্ষে স্বাভাবিকভাবেই বেসরকারি-সরকারি কর্মচারী রা পাবেন লম্বা ছুটি, যারা ভ্রমণ প্রেমি তাঁরা স্বাভাবিকভাবেই দিন দুয়েক পুজোর জন্যে রেখে বাকি ছুটি কাজে লাগাবেন ভ্রমণে বেরিয়ে। কেউ আবার ছুটি পেতে না পেতেই পুজোর জন্যে লম্বা ভ্রমণের পরিকল্পনা করে ফেলেছেন তাই তো! এবার পুজো কেউ পাহাড় কেউ সমুদ্র আবার কেউ জঙ্গলে কাটাবেন বলে ঠিক করেছেন! যদি এখনও পর্যন্ত ঘুরতে যাওয়ার প্ল্যানিং না করে থাকেন, তাহলে আজকে আমরাই কতগুলি গন্তব্যের খোঁজ নিয়ে চলে এসেছি। পুজোর জন্যে ঝটপট এই জায়গাগুলিতে যাওয়ার প্ল্যানিং সেরে ফেলুন। যেখানে একটু খোলা হাওয়ায় দিন কয়েক কাটাতে পারেন৷

উদয়পুর, রাজস্থানঃ হ্রদের শহর উদয়পুর রাজস্থানের অন্যতম বিখ্যাত পর্যটন স্থান। উদয়পুর তার রাজকীয় শৈলীর জন্য পরিচিত। এখানে উপস্থিত পর্যটক কেন্দ্রের মধ্যে আছে লেক প্যালেস, সিটি প্যালেস, জগ মন্দির প্যালেস, উদয়পুর লেক জাদুঘর, মহারানা প্রতাপ মেমোরিয়াল, ফতেহ সাগর লেক এবং পিচোলা লেক। তাই দেরি না করে লম্বা প্ল্যানিং করে ফেলুন। 

অমৃতসর, পাঞ্জাবঃ সেপ্টেম্বর-অক্টোবরে যাওয়ার জন্যে অমৃতসরের থেকে বেস্ট জায়গা আর হয় না। এখানে স্বর্ণ মন্দিরে ঘুরে আসতে পারেন। অমৃতসরে দেখার মতো স্বর্ণ মন্দির ছাড়াও আছে, অনেক বিখ্যাত গুরুদ্বার, জালিয়ানওয়ালাবাগ, শ্রী অকাল তখত সাহেব এবং ওয়াঘা বর্ডার। 

বারাণসী, ইউপিঃ আপনি যে কোনও মাসে বারাণসী ঘুরে দেখতে পারেন, সবসময় এখানে আবহাওয়া খুবই মনোরম থাকে। বারাণসীতে প্রচুর মন্দির রয়েছে, আপনি দুর্গা মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, সংকট মোচন মন্দিরের পাশাপাশি দশাশ্বমেধ ঘাট, অসি ঘাট এবং সারনাথ।

শ্রীনগর, জম্মু ও কাশ্মীরঃ জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর কাশ্মীরের প্রাণকেন্দ্র। ঘুরতে যাওয়ার জন্যে এটা বেস্ট অপশন। অক্টোবরে আবার শ্রীনগরের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় এবং এটি পর্যটকদের জন্য সেরা সময় হয়ে ওঠে। 

মহাবালেশ্বর, মহারাষ্ট্রঃ মহাবালেশ্বর পশ্চিমঘাটের শাহদারি রেঞ্জে অবস্থিত এবং এটি মহারাষ্ট্রের অন্যতম বিখ্যাত হিল স্টেশন। অক্টোবরে গেলে আপনি এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি কনাট পিক, ক্যাথলিক চার্চ, ওয়াটার ফলস, ক্লাব এবং উইলসন পয়েন্ট উপভোগ করতে পারবেন।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী