শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে সোনা কিনতে গিয়ে ঘাম ছুটছে মধ্যবিত্তদের, আর সেই সোনাতেই এবার সাজবেন মা দুর্গা। শিলিগুড়িতে সোনাই এবার হয়ে উঠছে চমকের মূল আকর্ষণ। প্রায় ১০০ কেজি সোনার গয়নায় সেজে উঠবেন দেবী দুর্গা। শুনতে অবাক লাগলেও শারদোৎসবে এমনই অভিনব আয়োজন করছে শিলিগুড়ির এনজেপি সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি। পুজোর দিনগুলিতে তাই এই মণ্ডপে ভিড় কতটা বাড়ে, তা নিয়ে এখন থেকেই তৈরি হয়েছে কৌতূহল।

শিলিগুড়ির পুজোর তালিকায় এনজেপি সেন্ট্রাল কলোনির পুজো নতুন নয়। প্রতি বছরই আলাদা থিম, প্রতিমার সাজ এবং মণ্ডপসজ্জায় দর্শনার্থীদের চমক দেওয়ার চেষ্টা থাকে উদ্যোক্তাদের। তবে এবার সেই চমকের পরিধি অনেকটাই বড়। পরিচিত রেলওয়ে ইনস্টিটিউটের জায়গা ছেড়ে এবার অন্যত্র পুজোর আয়োজন করা হচ্ছে। আর নতুন জায়গায় নতুন ভাবনাতেই দেবীকে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১০০ কেজি সোনার গয়নায় সাজানো হবে দেবী দুর্গাকে। স্বাভাবিকভাবেই এত বিপুল পরিমাণ মূল্যবান অলঙ্কার দেখতে পুজোর দিনগুলিতে মানুষের ভিড় বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই কারণেই এবার আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে নিরাপত্তা।

আরও পড়ুন: মালদহে বিজেপি প্রার্থী ও পরিবারের উপর হামলার অভিযোগ! আহত ৬, কাঠগড়ায় তৃণমূল নেতা

প্রতিমার গায়ে থাকা অলঙ্কারের নিরাপত্তার পাশাপাশি দর্শনার্থীদের ভিড় সামলানো, মণ্ডপে প্রবেশ ও বেরোনোর ব্যবস্থা এবং গোটা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা সবকিছুর উপরেই বিশেষ নজর দিতে হচ্ছে পুজো কমিটি ও প্রশাসনকে। ইতিমধ্যেই প্রস্তুতি খতিয়ে দেখতে পুজোমণ্ডপ পরিদর্শন করেছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। পুজো কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য দর্শনার্থীদের চাপ নিয়ে খোঁজখবর নেন তিনি। বিপুল মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় পুজোর দিনগুলিতে অতিরিক্ত নজরদারির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর