মালদহে বিজেপি প্রার্থী ও পরিবারের উপর হামলার অভিযোগ! আহত ৬, কাঠগড়ায় তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে পুরনো রাজনৈতিক বিরোধের জেরে ফের উত্তপ্ত পুরাতন মালদহ। মঙ্গলবাড়ির নলডুবি এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থী ও তাঁর পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় বিজেপি প্রার্থী-সহ পরিবারের অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হচ্ছে বলে সূত্রের খবর।

অভিযোগ, এলাকার বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তাঁর পরিবারের লোকজনই হামলার সঙ্গে যুক্ত। যদিও অভিযোগের সত্যতা এখনও পুলিশি তদন্তে স্পষ্ট হয়নি। হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালীন বাড়ির বাইরে রাখা একটি গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু সেখানে গিয়ে বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকর্মীদেরও। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়।

আরও পড়ুন: গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

পুলিশের হস্তক্ষেপে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য এবং তাঁর পরিবারের সদস্যদের ঘেরাওয়ের মধ্যে থেকে বের করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। তাঁদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে এলাকায় যাতে নতুন করে কোনও সংঘর্ষ না ছড়ায় সেজন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে খবর, তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তবে পুলিশের তরফে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঠিক কী কারণে হামলার সূত্রপাত, তা খতিয়ে দেখছে পুরাতন মালদহ থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচন-পরবর্তী কোনও পুরনো বিরোধ থেকেই এই ঘটনা কি না, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তদন্তে সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।

‘দেশে নারী সুরক্ষা কোথায়?’, বিহারের জামুইয়ে কিশোরী শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ খুশবুর

জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদবকে এনকাউন্টারে ঘায়েল করল পুলিশ

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

নিরামিষে কি খাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন পনির পাতুরি, রইল রেসিপি

সামান্য লুডু খেলা নিয়ে বচসা, রাগে কোদাল দিয়ে বৃদ্ধের ঘাড়ে কোপ, গ্রেফতার প্রতিবেশী

নিরামিষের পদ খুঁজছেন? রান্না করুন সাবেকি কায়দার লাউ শাকের চচ্চড়ি

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪