সময় বদলেছে, বদলায়নি শিল্পকলা

Share:

নিজস্ব প্রতিনিধি: এক লহমায় সময়টা যেন কেমন বদলে গিয়েছে। করোনাভাইরাস মানুষের জীবনধারণের ধরনটাই বদলে দিয়েছে। যার প্রভাব পড়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের কর্মসংস্থান হয় বাংলায়। কোটি কোটি টাকা লেনদেন হয়। গতবছরে তাতেও ভাটা পড়েছে খানিক। কিন্তু তার মধ্যেই জারি রয়েছে লড়াই। এবছরও শহর কলকাতায় বেশ কয়েকটি পুজো কমিটি থিমের আয়োজন করছে। শিল্প টিকিয়ে রাখতে স্বল্প মজুরিতেই সেই সমস্ত কাজ করছেন শিল্পীরা।

কলকাতা শহরে এবছর যে ক’টি থিমের পুজো হচ্ছে, তার মধ্যে অন্যতম খিদিরপুর পল্লী শারদীয়া ও হিন্দুস্তান পার্ক। এই দু’টি পুজোর থিমের দায়িত্বে রয়েছে শিল্পী রাজু সরকার। শুধু মণ্ডপসজ্জাই নয়, প্রতিমাও গড়ে উঠছে তাঁর শিল্পকলাতেই। তিনিও মেনে নিলেন, গত দু’বছরে আমূল বদলে গিয়েছে মানুষের জীবনধারা। বদল এসেছে শিল্পচর্চাতেও। স্বাভাবিকভাবেই করোনাকালে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি শিল্পসত্ত্বা। তার মধ্যে থেকেই নিজেদের সেরাটা বের করে আনতে হবে।

ভারত শিল্পেরই দেশ। তবে যুগের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে শিল্পচর্চায়। তবে শিল্পের তেমন একটা ফারাক ঘটেনি বলেই দাবি শিল্পী রাজু সরকারের। তবে নতুন পরিবেশে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে সর্বদা।

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

AI ব্যবহার করে ঘণ্টায় ৩৫০ টাকা আয় করছেন সবজি বিক্রেতা, ভাইরাল ভিডিও

হাপুরে বিদ্যুৎ বিভ্রাট! গরমে নাজেহাল বিক্ষোভকারীদের দেখে মেজাজ হারালেন পুলিশকর্তা, বললেন…

জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন জেলাশাসক সহ আধিকারিকরা

নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং

গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

এবার কলেজ-বিশ্ববিদ্যালয়েও বাধ্যতামূলক ইউনিফর্ম, যোগী রাজ্যে বড় সিদ্ধান্ত

টিফিনে জমবে ধাবা-স্টাইল পনির পেঁয়াজ পরোটা, প্রোটিনে ভরপুর ঘরোয়া স্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা