পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর ছুটি মানেই কি দিঘা, পুরী বা উত্তরবঙ্গের চেনা পাহাড়ি এলাকায় যাওয়া? এবার সেই একঘেয়েমি আর কোলাহলকে বিদায় জানান। দুর্গোৎসবের দিনগুলিতে যদি একটু শান্ত, নিরিবিলি অথচ প্রকৃতির কোলে সময় কাটাতে চান, তবে আপনার জন্য আদর্শ অফবিট গন্তব্য হতে পারে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি!

দর্শনীয় স্থান

বিসিন্দা পাহাড়

গঙ্গাজলঘাটি ব্লকের অন্যতম সুন্দর এক স্পট। পাহাড়ের চূড়া থেকে চারপাশের সবুজ প্রকৃতির রূপ সত্যিই অপূর্ব।

গাঙ্গদুয়া ও শুশুনিয়া পাহাড়

গঙ্গাজলঘাটির খুব কাছেই রয়েছে গাঙ্গদুয়া ড্যাম। কংসাবতী নদীর বুকে সূর্যাস্ত দেখার এক অসাধারণ পয়েন্ট ,এছাড়াও এখান থেকে সহজেই ঘুরে নেওয়া যায় বিখ্যাত শুশুনিয়া পাহাড়।

কীভাবে যাবেন?

যাতায়াত অত্যন্ত সহজ! গঙ্গাজলঘাটি ব্লকটি বাঁকুড়া শহরের একবারে কাছেই অবস্থিত। বাঁকুড়া শহর হয়ে হেবির মোড় থেকে মেজিয়ার রাস্তা ধরে মাত্র ১৫ কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যায় এই অফবিট জনপদে!

কোথায় থাকবেন?

গঙ্গাজলঘাটি একটি শান্ত অফবিট ব্লক হওয়ায়, মূল চত্বরে সরাসরি বড় বিলাসবহুল রিসর্ট সীমিত। তবে এর একেবারেই কাছে (১৫-২৫ কিলোমিটারের মধ্যে) এবং পার্শ্ববর্তী দর্শনীয় স্থানগুলিকে কেন্দ্র করে দারুণ কিছু থাকার জায়গা রয়েছে।

ইকো রিসর্ট ও প্রকৃতি ট্রেইল:

মুরুত বাহা ইকো পার্ক

ঠিকানাঃ শুশুনিয়া পাহাড়, ছাতনা, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ

যোগাযোগ: +91-7501844554

গঙ্গাজলঘাটি ব্লকের অন্তর্গত শুশুনিয়া পাহাড় রোডে অবস্থিত এই সুন্দর রিসোর্টটি পরিবার নিয়ে থাকার জন্য আদর্শ। বিশাল বাগান এবং শান্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখানে রাত কাটানো এক দারুণ অভিজ্ঞতা।

বিহারীনাথ ইকো ট্যুরিজম ও হিল ভিউ রিসোর্ট

ঠিকানাঃ বিহারীনাথ, শালতোড়া, পাহাড়বেড়া, জেলা: বাঁকুড়া, পশ্চিমবঙ্গ – 722153

যোগাযোগ: +91 82501 65765

গঙ্গাজলঘাটি থেকে কিছুটা দূরত্বে বিহারীনাথ পাহাড়ের কোলে। এখান থেকে পাহাড়ের অসাধারণ ভিউ পাওয়া যায় এবং ফ্যামিলি ট্রিপের জন্য এটি বেশ জনপ্রিয়।  

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল