রামমন্দিরের ট্রাস্টের CEO পদে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন প্রাক্তন আইপিএস আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অযোধ্যার রাম মন্দির ট্রাস্টে প্রথম পূর্ণকালীন CEO নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সারা দেশ থেকে ৫,৩০০-র বেশি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ১৮ জনকে ইন্টারভিউয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। ১১ অগস্ট থেকে শুরু হয়েছে সাক্ষাৎকার পর্ব,  প্রথম দিনে ১০ জন প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়েছে।

যোগ্যতা

শর্টলিস্ট হওয়া প্রার্থীদের মধ্যে প্রাক্তন IAS, IPS, সামরিক এবং শিক্ষা ক্ষেত্রের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। প্রথম দিনের সাক্ষাৎকারে তিনজন প্রাক্তন IAS আধিকারিক, একজন অবসরপ্রাপ্ত IPS অফিসার এবং চারজন প্রাক্তন সামরিক ও শিক্ষা আধিকারিক অংশ নেন। এই নিয়োগের ইন্টারভিউতে প্রার্থীদের প্রশাসনিক অভিজ্ঞতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং বড় ধর্মীয় অনুষ্ঠানে ভিড় সামলানোর অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। পাশাপাশি রামমন্দির পরিচালনা, ধর্মীয় ও সামাজিক সংগঠন ব্যবস্থাপনা, সনাতন রীতিনীতি এবং ভবিষ্যতে মন্দিরের ব্যবস্থাপনা আরও উন্নত করার পরিকল্পনা নিয়েও জানতে চাওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া

ইন্টারভিউ শেষ হওয়ার পর নির্বাচন কমিটি তিনজন প্রার্থীর নাম সুপারিশ করবে। ২ সেপ্টেম্বরের মধ্যে সেই তালিকা রাম মন্দির ট্রাস্টের কাছে জমা দেওয়া হবে। এরপর ট্রাস্টের কার্যনির্বাহী কমিটি ওই তিনজনের মধ্যে একজনকে CEO হিসেবে চূড়ান্ত করবে। নিয়োগপ্রাপ্ত CEO হবেন মন্দির ট্রাস্টের সর্বোচ্চ নির্বাহী আধিকারিক। প্রশাসন, আর্থিক বিষয়, আইনি ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং ভক্তদের জন্য বিভিন্ন পরিষেবা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর হাতে থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

CEO নির্বাচনের জন্য তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, প্রাক্তন বিজ্ঞানী ড. সুরেশ হাওরে এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী। ফলে রাম মন্দিরের প্রথম পূর্ণকালীন CEO নিয়োগে প্রশাসনিক দক্ষতার পাশাপাশি মন্দিরের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব সম্পর্কে প্রার্থীর ধারণাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড