উচ্চ মাধ্যমিকের পরই নিশ্চিত কেরিয়ার! মাত্র ১৮ মাসের এই কোর্স করলেই মিলবে চাকরি

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চ মাধ্যমিকের পর কী করবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে State Institute of Hotel Management। মাত্র ১৮ মাসের স্বল্পমেয়াদি ডিপ্লোমা কোর্স করে সহজেই গড়ে তুলতে পারেন উজ্জ্বল ভবিষ্যৎ এবং পেতে পারেন ভালো চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের অধীনে পরিচালিত দুর্গাপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে বিভিন্ন চাকরিমুখী ডিপ্লোমা কোর্সের সুযোগ দিচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে, আর প্রশিক্ষণ হবে সম্পূর্ণ হাতে-কলমে।

কোন কোন কোর্স রয়েছে?
১. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস
এই কোর্সে হোটেল ও রেস্তরাঁয় সার্ভিস সংক্রান্ত কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। আতিথেয়তা শিল্পে এই দক্ষতার চাহিদা অত্যন্ত বেশি।

আরও পড়ুন: শুভেন্দুর কাছে নতিস্বীকার জ্ঞানেশের! অপসারিত স্বরাষ্ট্রসচিবকে ভিন রাজ্যে পাঠানো হচ্ছে

২. বেকারি ও কনফেকশনারি
কেক, পেস্ট্রি, বিস্কুট তৈরি শেখানো হয় এই কোর্সে। বর্তমানে ঘরে বসেই অনেকে এই কাজ করে ভালো উপার্জন করছেন। এই ডিপ্লোমা করলে আপনিও স্বনির্ভর হতে পারেন।

৩. হাউসকিপিং
হোটেল ইন্ডাস্ট্রিতে হাউসকিপিং স্টাফের চাহিদা সারাবছরই থাকে। এই কোর্স করলে হোটেল, রিসর্ট বা অন্যান্য প্রতিষ্ঠানে সহজেই কাজ পাওয়ার সুযোগ তৈরি হয়।

এই সমস্ত কোর্সের মেয়াদ ১৮ মাস এবং সম্পূর্ণ প্রশিক্ষণভিত্তিক। ফলে কোর্স শেষ করেই চাকরির বাজারে নিজেকে প্রস্তুত করে তুলতে পারবেন। দুর্গাপুরের ফুলঝোড় এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই আবেদন করা যাবে। সব মিলিয়ে, যারা উচ্চ মাধ্যমিকের পর দ্রুত দক্ষতা অর্জন করে কর্মজীবনে প্রবেশ করতে চান, তাদের জন্য এটি একটি অত্যন্ত কার্যকর ও সম্ভাবনাময় সুযোগ।

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা