উচ্চমাধ্যমিক পাশেই পুরসভায় চাকরির বড় সুযোগ, মাসিক বেতন কত? জানুন আবেদনের সব খুঁটিনাটি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা শহরের স্বাস্থ্য পরিষেবা আরও মজবুত করতে নতুন করে কর্মী নিয়োগের উদ্যোগ নিল কলকাতা পুরসভা। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC)-এর অধীনে ‘অফিস অফ দ্য চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার’-এ ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন জানানোর জন্য যোগ্য প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোট ১৩টি শূন্যপদে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করা হবে। যদিও এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক, তবুও বেতন যথেষ্ট আকর্ষণীয়। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ২২,০০০ টাকা করে সম্মানী পাবেন। শহরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ল্যাবরেটরিতে পরীক্ষার কাজ দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করতে এই নিয়োেগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে প্রশাসন।

আরও পড়ুন: যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা আজই! আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ঠিক আছে তো? জেনে নিন চেক করার ধাপগুলি

শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (MLT)-এ ডিপ্লোমা থাকা আবশ্যক। এছাড়াও কিছু অতিরিক্ত যোগ্যতার কথাও উল্লেখ করা হয়েছে। আবেদনকারীকে বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলা ও লিখতে জানতে হবে। কারণ শহরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্য পরিষেবা পরিচালনার ক্ষেত্রে স্থানীয় ভাষায় দক্ষতা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

বয়সসীমা
আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

আবেদন করার পদ্ধতি
এই নিয়োগের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীদের প্রথমে কলকাতা পুরসভার সরকারি ওয়েবসাইটে গিয়ে ‘Recruitment’ বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে প্রকাশিত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের কপি সংযুক্ত করতে হবে। সবশেষে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে সেই আবেদনপত্র।

গুরুত্বপূর্ণ তারিখ
এই নিয়োগের জন্য ৫ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মার্চ। নির্ধারিত সময়ের পরে জমা পড়া কোনও আবেদন গ্রহণ করা হবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

কেন এই নিয়োগ গুরুত্বপূর্ণ
স্বাস্থ্য পরিষেবায় ল্যাবরেটরি পরিষেবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন রোগ নির্ণয়, পরীক্ষাগার পরিচালনা এবং রিপোর্ট তৈরির ক্ষেত্রে দক্ষ ল্যাব টেকনিশিয়ানের প্রয়োজন হয়।
সেই কারণেই শহরের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর করতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রতিষ্ঠানে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে পেশাগত জীবনে বড় সুযোগ এনে দিতে পারে। বর্তমানে চাকরির বাজারে প্রতিযোগিতা অনেক বেশি। সেই পরিস্থিতিতে সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ অনেক চাকরিপ্রার্থীর কাছেই অত্যন্ত আকর্ষণীয়। তাই যাঁদের শিক্ষাগত যোগ্যতা এই পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাঁদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক