যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা আজই! আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ঠিক আছে তো? জেনে নিন চেক করার ধাপগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এপ্রিল পর্যন্ত অপেক্ষা করার আর প্রয়োজন নেই। বরং আজ থেকেই শুরু হচ্ছে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা দেওয়া। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ঘোষণায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে খুশির সঞ্চার হয়েছে। জানানো হয়েছে, আজ থেকেই প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে যাঁরা বেকার এবং যাঁদের যুবসাথী প্রকল্পে করা আবেদন অনুমোদিত হয়েছে, তাঁরাই এই অর্থ পাবেন।

এখন অনেকেরই প্রশ্ন-যুবসাথীর জন্য আবেদন তো করেছেন, কিন্তু সেই আবেদনটি অনুমোদিত হয়েছে কি না তা কীভাবে জানা যাবে? খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই নিজের আবেদনপত্রের বর্তমান অবস্থা জানা সম্ভব।

আরও পড়ুন: ‘আজ থেকেই যুবসাথীর টাকা মিলবে’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

যুবসাথী আবেদনের স্ট্যাটাস জানার উপায়
প্রথমে [https://apas.wb.gov.in/](https://apas.wb.gov.in/) ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজে থাকা ‘যুবসাথী’ অপশনে ক্লিক করতে হবে।এরপর ‘Check Status’ অপশনটি নির্বাচন করতে হবে। তারপর আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন, সেটি নির্দিষ্ট ঘরে লিখতে হবে। পাশাপাশি দেওয়া ক্যাপচা কোডটি পূরণ করতে হবে। এরপর ‘Get OTP’ অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট স্থানে দিয়ে ভেরিফাই করতে হবে। যদি আপনার আবেদন সিস্টেমে নথিভুক্ত হয়ে থাকে, তবে স্ক্রিনে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন নম্বর দেখা যাবে। এছাড়াও চাইলে সেখানে থেকেই আবেদনপত্রটি দেখা এবং প্রিন্ট করে নেওয়ার সুবিধাও থাকবে।

অফলাইনে আবেদন করলে কীভাবে জানবেন স্ট্যাটাস?
যাঁরা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, তাঁরাও অনলাইনে আবেদনপত্রের স্ট্যাটাস দেখতে পারবেন। তবে অনেক ক্ষেত্রে বিপুল সংখ্যক অফলাইন ফর্ম জমা পড়ায় সব তথ্য এখনও সিস্টেমে আপলোড করা হয়নি। সেই কারণে কিছু ক্ষেত্রে আবেদনপত্রের স্ট্যাটাস সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে না। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। নতুন করে আবেদন করারও প্রয়োজন নেই। কিছুটা সময়ের মধ্যেই তথ্য আপডেট হয়ে গেলে স্ট্যাটাস দেখা যাবে।

কারা এই সুবিধা পাবেন?
রাজ্য বাজেটে ঘোষিত এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পশ্চিমবঙ্গের ২১ থেকে ৪০ বছর বয়সী, অন্তত মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। প্রথম ধাপে পাঁচ বছর পর্যন্ত এই ভাতা দেওয়া হবে। এরপরও যদি চাকরি না মেলে, তবে প্রকল্পটি পুনর্নবীকরণ করার সুযোগ থাকবে। তবে যারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনও নির্দিষ্ট সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন, তারা যুবসাথীর সুবিধা পাবেন না।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই