সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, জানুন বিস্তারিত তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চশিক্ষার পরিকাঠামো আরও মজবুত করতে এবং ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষাদান নিশ্চিত করতেই নতুন উদ্যোগ নিয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় (Murshidabad University)। সম্প্রতি অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  এই বিশ্ববিদ্যালয়। গণিত বিভাগে মোট চারটি শূন্যপদে যোগ্য প্রার্থীদের আবেদন জানাতে বলা হয়েছে। এই পদগুলিতে আবেদন করতে হলে প্রার্থীর গণিত বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরে পাঠদানের পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, যেসব প্রার্থীর বীজগণিত, নম্বর থিয়োরি, ম্যাটল্যাব, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনসহ আধুনিক ও প্রয়োগমূলক গণিতের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ দক্ষতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তিতে নিযুক্ত করা হবে। প্রয়োজন এবং কর্মদক্ষতার ভিত্তিতে ভবিষ্যতে এই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

আরও পড়ুন: মার্চ মাসে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ প্রিমিয়াম ফোন, দেখে নিন তালিকা

নিযুক্ত অতিথি শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী মাসিক পারিশ্রমিক প্রদান করা হবে। বেতন কাঠামো সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই কর্তৃপক্ষ জানিয়েছে। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে সরাসরি ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে। আগামী ৬ মার্চ এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ইন্টারভিউয়ের দিন আগ্রহী প্রার্থীদের জীবনপঞ্জি (বায়োডাটা), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়স সংক্রান্ত নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে করে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থীদের শিক্ষাগত মান, অভিজ্ঞতা ও বিষয়ভিত্তিক দক্ষতা যাচাই করা হবে। যোগ্য প্রার্থীদের এই সুযোগ গ্রহণের জন্য সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…