চাকরি চাই? ১৯৫ পদে লোক নিচ্ছে রেল, ৫ নভেম্বর শুরু আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার আইসোলেটেড এবং মিনিস্টেরিয়াল ক্যাটাগরির অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিক তথ্যানুযায়ী, এই নিয়োগের জন্য মোট ১৯৫টি সম্ভাব্য শূন্যপদ নির্ধারণ করা হয়েছে। আপাতত রেলের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

আবেদন শুরুর তারিখ: ৫ নভেম্বর, ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৪ ডিসেম্বর, ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:

পদ অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাস থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। পদমর্যাদা অনুযায়ী সর্বোচ্চ বয়স ৪০ বছর পর্যন্ত হতে পারে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন ফি ও রিফান্ড নীতি:

আবেদনের জন্য সাধারণ (General), ওবিসি (OBC) এবং ইডব্লিউএস (EWS) প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে। প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দেওয়ার পর ৪০০ টাকা রিফান্ড বা ফেরত দেওয়া হবে। এসসি (SC), এসটি (ST) এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ২৫০ টাকা জমা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর প্রার্থীদের পুরো ২৫০ টাকাই ফেরত দেওয়া হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়া যাবে।

নির্বাচন প্রক্রিয়া:

প্রার্থীদের একটি মাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (Single CBT) মাধ্যমে নির্বাচন করা হবে। সিবিটি পরীক্ষায় সফল প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য ডাকা হবে, যার মধ্যে পদের ভিত্তিতে থাকবে:
১. স্টেনোগ্রাফি স্কিল টেস্ট (Stenography Skill Test) / এসএসটি (SST)
২. পারফরম্যান্স টেস্ট / টিচিং স্কিল টেস্ট (প্রযোজ্য পদগুলির জন্য)
৩. নথিপত্র যাচাইকরণ এবং ডাক্তারি পরীক্ষা।

সবকটি ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত মেধা তালিকা  প্রকাশ করা হবে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই বিস্তারিত বিজ্ঞপ্তি অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা নিজেদের প্রস্তুতি শুরু করে দিতে পারেন।

শুধু নাড়ু কেন! লক্ষ্মীপুজোর ভোগে বানিয়ে ফেলুন নারকেলের ৩ মিষ্টি

AI দিয়ে ভুয়ো আইডি বানিয়ে পুলিশের উপরই দাদাগিরি! গ্রেফতার অভিযুক্ত

প্রশিক্ষণের মাঝেই বিপত্তি! মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষে নিহত ৪ পাইলট

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক

সন্ধের জলখাবারের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন এগ মাঞ্চুরিয়ান, দেখে নিন রেসিপি

যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি মৃত্যুমিছিল! ইজরায়েলের হামলায় নিহত ১,৪০০-র বেশি ফিলিস্তিনি

সকালে হাঁটতে বেরনোই কাল হল! ‘MLA’ স্টিকার লাগানো মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল তরুণের

বাড়িতে বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় পনির ঘোটালা, রইল রেসিপি

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের

‘হনুমান অংশ’ ও ‘বর্ডার ২’-কে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগোচ্ছে রজনীকান্তের ‘Jailer 2’

অরুণাচলের টাকসিং-এর দুটি এলাকা সংবেদনশীল অবস্থায় রয়েছে, জানাল প্রতিরক্ষা মন্ত্রক