৩২ ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল UGC, আপনি ভর্তি হননি তো?

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে উচ্চশিক্ষা নিয়ে বড়সড় সতর্কবার্তা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা ভারতে মোট ৩২টি প্রতিষ্ঠান ভুয়ো বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত হয়েছে। ইউজিসি স্পষ্ট করেছে-এই সব প্রতিষ্ঠানের দেওয়া কোনও ডিগ্রি চাকরি, উচ্চশিক্ষা বা সরকারি-বেসরকারি কোনও ক্ষেত্রেই বৈধ নয়। তাই ভর্তির আগে প্রতিষ্ঠানটির স্বীকৃতি যাচাই করা একান্ত জরুরি।

কেন এই ডিগ্রি অবৈধ?
ইউজিসির ব্যাখ্যা অনুযায়ী, ইউজিসি আইনের ধারা ২ (এফ) ও ১২ (বি)-র আওতায় কেবলমাত্র স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানই ডিগ্রি দেওয়ার অধিকারী। তালিকাভুক্ত ভুয়ো প্রতিষ্ঠানগুলি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনও স্বীকৃতি পায়নি, ফলে সেখান থেকে পাওয়া সার্টিফিকেটের কোনও আইনগত মূল্য নেই।

আরও পড়ুন: শুধু লাইন নয়, এবার অ্যাপের মাধ্যমেও যুবসাথী-র আবেদন, অ্যাপ্রুভ হয়েছে তো? জানুন

কোথায় সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয়?
ইউজিসির তালিকা অনুযায়ী-
দিল্লি: ১২টি
উত্তরপ্রদেশ: ৪টি
অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরি, পশ্চিমবঙ্গ: প্রত্যেক রাজ্যে ২টি করে
অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, রাজস্থান: ১টি করে

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য জরুরি পরামর্শ
ইউজিসি শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করেছে-ভর্তি নেওয়ার আগে অবশ্যই প্রতিষ্ঠানের স্বীকৃতি যাচাই করুন। ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সময়, অর্থ ও ভবিষ্যৎ-তিনটিই ঝুঁকিতে পড়ে। উচ্চশিক্ষার বিস্তার যত বাড়ছে, ততই কিছু অসাধু প্রতিষ্ঠান অস্বীকৃতভাবে কাজ করছে-এই পরিস্থিতিতে সচেতন থাকাই একমাত্র পথ।

অফিসিয়াল তালিকা কোথায় দেখবেন?
ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ তালিকা পাওয়া যাবে ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে: [www.ugc.gov.in1]
(http://www.ugc.gov.in) 

ভর্তি নেওয়ার আগে একবার দেখে নিন-একটি ভুল সিদ্ধান্ত যেন আপনার ভবিষ্যৎ নষ্ট না করে।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি