দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরযুদ্ধ: ভোটে জিতলে এবার ‘টক টু কাউন্সিলর’ কর্মসূচি নেবেন বেহালার বুয়াদা

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার ১২০ নম্বর ওয়ার্ড অবস্থিত দক্ষিণ শহরতলির বেহালা অঞ্চলে। জেমস লঙ সরণী, বেহালা ট্রাম ডিপো, ব্লিস পার্ক এবং সংলগ্ন এলাকা। এই ওয়ার্ডে তৃণমূল নেতা সুশান্ত ঘোষ ঘাষফুল ফুটিয়েছিলেন সেই বাম আমলে। এবার ভোটে জিতলে কী কী করবেন? এই প্রশ্নের উত্তরে পোর খাওয়া রাজনৈতিক সুশান্তবাবু বললেন, ‘একটা সময় যখন প্রথমবার নির্বাচিত হয়ে আসি, বাম জমানায় তখন কাঁচা রাস্তা থেকে নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা ছিল। ধীরে ধীরে সবকিছুরই উন্নয়ন করেছি। আমাদের তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর আমার এলাকায় উন্নয়নের গতি আরও বেড়েছে। তবে আরও একটি কমিউনিটি হলের দরকার এই এলাকায়। যা জায়গার অভাবে করতে পারছি না। এবার ভোটে জিতলে সেটা করতেই হবে’।

পাশাপাশি তিনি বলেন, ‘এলাকায় বেশ কয়েকটি জলাশয় আছে। যেগুলি বাঁধিয়ে দিয়ে সংস্কার এবং সৌন্দর্যায়ন করব’। তবে তিনি স্বীকার করে নেন, এখনও এই এলাকায় ডেঙ্গুর প্রকোপ রয়েছে। তাই নিকাশির কাজ আরও ভালো করার লক্ষ্য নিয়েছি আমি। যদিও এখন জল জমার সমস্যা কার্যত নেই। এলাকায় যথেষ্ট জনপ্রিয় তৃণমূলের বিদায়ী কাউন্সিলর সুশান্ত ঘোষ। তবে তাঁকে বুয়াদা নামে এক ডাকে চেনেন এলাকাবাসী। যখনই ডাক পড়ে হাজির হয়ে যান তিনি। তবুও এবার ভোটে জিতলে ১২০ নম্বর ওয়ার্ডে ‘টক টু কাউন্সিলর’ কর্মসূচি নেবেন তিনি। তাঁর দাবি, অনেকে সামনা-সামনি এসে কথা বলতে পারেন না, তাই সপ্তাহে একদিন ওয়ার্ডের মানুষের সঙ্গে কথা বলার জন্য এহং তাঁদের সমস্যা সমাধান করতে ‘টক টু কাউন্সিলর’ কর্মসূচি করতে চান।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ