১৭,০০০ ক্রেডিট কার্ড ব্লক করেছে আইসিআইসিআই ব্যাঙ্কের, কারণ শুনলে চমকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআইয়ের তরফে প্রায় ১৭ হাজার গ্রাহকের ক্রেডিট কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। কার্ডের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থায় ত্রুটি ধরা পড়ায় ওই কার্ড ব্লক করা হয়েছে বলে ব্যাঙ্কের এক আধিকারিক জানিয়েছেন। যদিও যে সব গ্রাহকের কার্ড ব্লক করা হয়েছে তাদের নয়া কার্ড দেওয়া হবে।

গ্রাহকদের স্বার্থে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ চালু করেছিল আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু ওই অ্যাপেই সর্ষের মধ্যে ভূত রয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকদের একাংশ। তাদের অভিযোগ, আইমোবাইল অ্যাপে ক্রেডিট কার্ডের নম্বর এবং সিভিভি নম্বর দেখা যাচ্ছে। শুধু তাই নয়, কার্ডের পূর্ণাঙ্গ তথ্যও লক্ষ্য করা যাচ্ছে। যাতে অন্য কোনও ব্যক্তির পেমেন্ট অ্যাপে পৌঁছনো সম্ভব। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভও উগরে দিয়েছিলেন অনেক গ্রাহক। এক গ্রাহক অভিযোগ করেছিলেন, ওটিপি ব্যবস্থা থাকা সত্বেও অতি সহজেই ক্রেডিট কার্ডে আন্তর্জাতিক লেনদেনও করা যাচ্ছে।  

আর তার পরেই নড়েচড়ে বসে আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষের। গ্রাহকদের ক্রেডিট কার্ডের সুরক্ষায় যে খানিকটা ত্রুটি রয়েছে তা স্বীকারও করে নিয়েছেন ব্যাঙ্কের এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, সম্প্রতি ইস্যু করা ১৭ হাজার ক্রেডিট কার্ড ভুল করে ব্যাঙ্কের ডিটিটাল চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়েছে।ওই ১৭ হাজার কার্ড ব্লক করা হয়েছে। কোনও গ্রাহক যদি আর্থিক ক্ষতির মুখে পড়ে থাকেন তাহলে তাকে ক্ষতিপূরণও দেওয়া হবে। খুব শিগগিরই যাদের কার্ড ব্লক হয়েছে তাদের নতুন কার্ড দেওয়া হবে।

কেকেআরের চিন্তা বাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জের, মর্মান্তিক পরিণতি তরুণীর!

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’