গোয়ায় হয় তৃণমূল সরকার গড়বে, না হয় প্রধান প্রতিপক্ষ: অভিষেক

গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দিকে তাকিয়ে আছে। আজকে তৃণমূল ত্রিপুরায় ঢুকেছে, গোয়ায় গিয়েছে, মেঘালয়ে গিয়েছে। এবং আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেস আগামীদিনে জাতীয় রাজনীতিতে বিজেপির প্রধান প্রতিপক্ষ হয়ে উঠবে সেটা আগেই জানিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবার কলকাতা পুরভোটের শেষ দিনের প্রচারে তিনি বিশাল রোড শো করলেন দক্ষিণ কলকাতায়। শেষে কালীঘাটে এক জনসভা করে শান্তিপূর্ণ ভোট করানোর আর্জি জানালেন দলীয় নেতা-কর্মীদের কাছে। সেই সঙ্গে জাতীয় রাজনীতিতে তৃণমূলের প্রাসঙ্গিকতা নিয়েও বড় বার্তা দিলেন। এদিন অভিষেক বলেন, গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দিকে তাকিয়ে আছে। আজকে তৃণমূল ত্রিপুরায় ঢুকেছে, গোয়ায় গিয়েছে, মেঘালয়ে গিয়েছে। এবং আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, এখানে মিডিয়া আছে, আগামী দুমাসের মধ্যে গোয়ায় নির্বাচন হবে। সেখানে ভোটে জিতে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে, নাহয় প্রধান প্রতিপক্ষ হবে মাঝখানে আর কিছু নেই।

তিনি এদিন ত্রিপুরার প্রসঙ্গও তুলে ধরেন। অভিষেকের কথায়, ত্রিপুরায় ইতিমধ্যেই আমরা প্রধান প্রতিপক্ষ হয়েছি। তিন মাসের মধ্যে শূন্য থেকে ২৪ শতাংশ ভোট তৃণমূল পেয়েছে ত্রিপুরায়। এটা ভারতবর্ষে নজিরবিহীন। কোনও রাজনৈতিক দল এত কম সময়ে শূন্য থেকে ২৪ শতাংশে পৌঁছতে পারেনি। কিন্তু ত্রিপুরার বিজেপি সরকার পুলিশ প্রশাসন নিয়ে তৃণমূলকে ঠেকানোর চেষ্টা করছে। রোজই আমাদের নেতা ও কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে। তৃণমূল কর্মীদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মারধোর করা হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এদিকে দেখুন কলকাতায় ২০ দিনের বেশি হয়ে গেল নির্বাচন ঘোষণা করা হয়েছে। কিন্তু কোনও গোলমাল নেই। একটা বিরোধীদের গায়ে হাত পড়েনি। এটাই কলকাতা, এটাই বাংলা। আসলে বাংলা পথ দেখায় গোটা ভারতবর্ষকে। এই নির্বাচন কলকাতাকে সমগ্র ভারতবর্ষের কাছে শ্রেষ্ঠ প্রামান করার নির্বাচন।

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ

সতীর্থদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ শিবিরে কেক কেটে জন্মদিন পালন করলেন মেসি

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে শ্রমিকের মৃত্যু, সঞ্জয়ের বিরুদ্ধে FIR-এর দাবি জানাল AICWA

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত