এই মুহূর্তে

১০০০ কোটি্র সাফল্য, মুম্বইতে গ্র্যান্ড সাকসেস পার্টিতে ‘আরআরআর’-র টিম

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বব্যাপী ১০০০ কোটি বক্স অফিস কালেকশন এস এস রাজামৌলীর ‘আরআরআর’-ছবির। আর যে ছবির এমন বিশ্বজোড়া সাফল্য তার সাকসেস পার্টি হবে না তাও কি হয়? মুম্বইতে গ্র্যান্ড সেলিব্রেশনে মাতলেন ছবির গোটা টিম। ছিলেন এই ছবির প্রধান চরিত্রের দুই অভিনেতা রাম চরণ ও জুনিয়র এনটিআর। সে সঙ্গেই এই ছবির সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে আমির খান, করণ জোহর, হুমা কুরেশি প্রমুখ। ছিলেন প্রবীণ গীতিকার জাভেদ আখতার ও প্রবীণ অভিনেতা জিতেন্দ্র। উপস্থিত ছিলেন এই ছবির দুই ক্যামিও চরিত্রের অভিনেতা অজয় দেবগণ ও আলিয়া ভাট। 

১৯২০ এর দশকের প্রেক্ষাপটে দুই কিংবদন্তি মুক্তিযোদ্ধা আল্লুরি সীতারামারাজু ও কোমারাম ভীমের উপর ভিত্তি করে নির্মিত এটি একটি কাল্পনিক চিত্রনাট্য। ইতিমধ্যেই এই ছবিটি যথেষ্ট সমলোচিত হয়েছে। দর্শকদের কাছে পছন্দের ছবি বলতে এখন এস এস রাজামৌলীর আর আর আর।  ২০১৭ সালে বাহুবলী ব্লকব্লাস্টার হওয়ার পর ফের বক্স অফিসে বাজিমাত পাঁচ বছর পর এস এস রাজামৌলীর। অতিমারির কারণে ছবি মুক্তির দিন বারবার পিছিয়ে গেলেও শেষমেশ মুক্তির পর বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে এই ছবি।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রেমিকার হাতে হাত রেখে ইমরানের কামব্যাক ছবির প্রিমিয়ারে আমির

বিজয়ের ‘জন নয়গন’ নিয়ে সেন্সর বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

‘গণতান্ত্রিক উৎসবে সকলে সামিল হোন’, BMC নির্বাচনে সপরিবারে ভোট দিলেন অক্ষয়, শচিনরা

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

সংক্রান্তির আমেজ শোভন সোহিনীর ঘরে, পিঠে তৈরির প্রস্তুতিতে ব্যস্ত দম্পতি

‘ভীষণ রাগ হত, কষ্টও পেতাম’, অর্জুনের সঙ্গে ব্রেকআপ নিয়ে প্রথমবার মুখ খুললেন মালাইকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ