বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেই মৃত্যু মাধ্যমিক উত্তীর্ণ  ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৪ সালে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।সেখানে ভাল ফল করেই পাশ করেছে জলপাইগুড়ির মাধ্যমিক পরীক্ষার্থী রেশমী রায়। তবে দুঃখের বিষয়  ফলপ্রকাশের দিনেই মৃত্যু হল রেশমীর। কি করে তার মৃত্যু হল? জানা গিয়েছে, রেশমী বুধবার রাতে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। বাড়ি ফিরেই শুরু বমি। আর তারপরেই মৃত্যু হয় রেশমীর।

এই মৃত্যুর পর পুলিশ জানিয়েছে, রেশমী টেকাটুলি এলাকায়। ময়নাগুড়ি চারের বাড়ি স্কুলে পড়াশোনা করত। বুধবার সন্ধ্যায় রেশমী বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়।  এরপর বাড়ি ফিরেই শুরু হয় বমি। পরিবারের সদস্যরা রেশমীকে প্রথমে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।  সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই রেশমীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। কিভাবে এই পড়ুয়ার মৃত্যু হল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফলপ্রকাশ। এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে রয়েছেন ৫৭ জন। চলতি বছর পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে কলকাতা। এবছর পাশের হার ৮৬.১৫ শতাংশ। চলতি বছর মাধ্যমিকে পাশ করেছে  ৭৬৫২৫২ পরীক্ষর্থী। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৯,২৩,০১৩ জন পড়ুয়া। যারমধ্যে ছেলেদের সংখ্যা ছিল ৪,০৫,৯৯৪। আর মেয়েদের সংখ্যা ৫,১৭০,১৯ জন।  এখান থেকেই স্পষ্ট যে চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েরাই বেশি পরীক্ষা দিয়েছে।  

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮