প্রথম চারে টিকে থাকতে রাজস্থানের বিরুদ্ধে জিততে মরিয়া হায়দরাবাদের

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। ইতিমধ্যে প্রথম চারে থাকার বিষয়টি নিশ্চিত করে ফেলেছে রাজস্থান। এদিন হায়দরাবাদ কি পারবে রাজস্থানকে হারিয়ে প্রথম চারে থাকার আশা জিইয়ে রাখতে।

জানা গিয়েছে, এদিন স্পিনার শাহবাজ আহমেদের বদলে লেগস্পিনার ময়াঙ্ক মার্কান্ডেকে দলে রাখছে সানরাইজার্স হায়দরাবাদ। এমনটাও ভাবা হচ্ছে, প্রয়োজনে ময়াঙ্ক মার্কাণ্ডে ও শাহবাজ আহমেদ দুজনকেই প্রথম একাদশে রাখা হতে পারে। পাশাপাশি এদিনের ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে টি নটরাজনকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে নটরাজনের পরিবর্তে অনমলপ্রীত সিংকে খেলানো হতে পারে।

অন্যদিকে রাজস্থান রয়্যালসে দুর্ধর্ষ ফর্মে রয়েছে যশ বাটলার, সঞ্জু স্যামসনরা। প্রথমে দিকের কয়েকটি ম্যাচে ফর্মে না থাকলেও সম্প্রতি যশস্বী জয়সওয়ালকে ফর্মে ফিরতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে, সঞ্জু স্যামসন, বশ বাটলাররা স্পিন বলের বিরুদ্ধে ভালোই খেলে। সেদিক থেকে দেখতে গেলে এদিন যদি সানরাইজার্স হায়দরাবাদ ময়াঙ্ক ও শাহবাজকে খেলায়, তাহলে তাঁদের বিরুদ্ধে সঞ্জু স্যামসন, যশ বাটলাররা কেমন খেলবে, এখন সেটাই দেখার। তবে এদিন জিততে হলে সানরাইজার্স হায়দরাবাদকেও রাজস্থানের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের মতো স্পিনারদের মুখোমুখি হতে হবে হায়দরাবাদের ব্যাটসম্যানদের।

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এক্সে বার্তা মুখ্যমন্ত্রীর

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের