Mission Impossible 7: ভারতে প্রথম দিনেই ১৩ কোটি আয়, ছবিতে টম ক্রুজের পারিশ্রমিক কত?

জাস্ট জ্যারেডের একটি প্রতিবেদন অনুসারে , টম ক্রুজ, ছবি থেকে মোট উপার্জন করেছেন প্রায় ৬০০ মিলিয়ন ডলার (আনুমানিক ৪৯৪৪ কোটি টাকা)

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে বহু প্রতীক্ষার পর মুক্তি পেল ‘মিশন: ইম্পসিবল-7’। গতকাল গোটা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলি সুপারস্টার টম ক্রজ অভিনীত বহুল প্রত্যাশিত এই ছবি। ছবিটি মুক্তির একদিনেই প্রায় ১৩ কোটি রোজগার করেছে। ছবিতে রয়েছে একাধিক ভয়ানক স্টান্ট। টম ক্রুজকে ইথান হান্ট, একজন IMF (ইম্পসিবল মিশন ফোর্স) এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন তিনি। মিশন ইম্পসিবল-এর সপ্তম ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই ভারতীয় বক্সঅফিসে ব্যাপক ওপেনিং নিয়েছে। দিন কয়েক ধরেই এই ছবি রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ৬১ বছর বয়সেও টম ক্রুজের মৃত্যু ঝুঁকিপূর্ণ স্টান্ট, তাঁর সুঠাম চেহারা, দক্ষতাপূর্ণ অভিনয় বিশ্ব জুড়ে ভক্তদের মুগ্ধ করেছে। ছবিটি প্রথম দিনেই বিশ্বব্যাপী প্রচুর সংগ্রহে নেমেছে। টম ক্রুজ, হলিউডের অন্যতম চাওয়া-পাওয়া অভিনেতা। ছবিটির বাজেট প্রায় কয়েকশো মিলিয়ন ডলার। জানেন কী, এই ছবি থেকে কত উপার্জন করলেন সুপারস্টার। আসুন জেনে নেওয়া যাক।

‘মিশন: ইম্পসিবলের শেষ কিস্তি অর্থাৎ মিশন ইম্পসিবল, ফলআউট (২০১৮), এই ছবির মোট বাজেট ছিল প্রায় ১৯০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রা যার পরিমাণ প্রায় ১৫৬২ কোটি টাকা)। স্বাভাবিকভাবেই ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’ এর বাজেট প্রায় ২৯০ মিলিয়ন ডলার (প্রায় ২৩৮৫ কোটি টাকা)। যেটি হলিউডের সবচেয়ে ব্যয়বহুল মুভিগুলির মধ্যে একটি। দ্য সান-এর প্রতিবেদন অনুসারে, টম ক্রুজ পূর্ববর্তী মিশন ইম্পসিবল মুভিগুলি থেকে প্রায় ১০০ মিলিয়ন (আনুমানিক ৮২২ কোটি) আয় করেছিলেন। তবে সপ্তম অংশের জন্য, তিনি অগ্রিম নিয়ে ছিলেন ১২-১৪ মিলিয়ন ডলার (প্রায় ৯৮ – ১১৫ কোটি টাকা)! ছবির বক্সঅফিস কালেকশন থেকেও তাঁর ঝুলিতে কিছু পরিমাণ অর্থ ঢুকবে। কারণ তিনি এই ছবির সহ-প্রযোজক। জাস্ট জ্যারেডের একটি প্রতিবেদন অনুসারে , টম ক্রুজ, ছবি থেকে মোট উপার্জন করেছেন প্রায় ৬০০ মিলিয়ন ডলার (আনুমানিক ৪৯৪৪ কোটি টাকা), যদি মিশন: ইম্পসিবল – ডেড রেকনিং পার্ট ওয়ান সফল হয় তবে আরও মিলিয়ন ডলার যোগ হবে তাঁর পারিশ্রমিকে।

‘MI 7’ সম্পর্কে

‘মিশন: ইম্পসিবল – ডেড রেকনিং পার্ট ওয়ান’ পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি। এটি MI ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি। ছবিটিতে টম ক্রুজের পাশাপাশি অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, ভিং র‌্যামস, সাইমন পেগ, রেবেকা ফার্গুসন, এসাই মোরালেস, ভেনেসা কিরবি, পম ক্লেমেন্টিফ এবং হেনরি চের্নি।

নিঃশব্দেই বিকল হতে পারে কিডনি! জেনে নিন ৮টি জরুরি লক্ষণ

বেলন-চাকির দরকার নেই! হাতের তালুতে জল দিয়ে তৈরি করুন সুস্বাদু পানপথি রুটি

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

ক্লায়েন্টের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে চরম বচসা, বেঙ্গালুরুতে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর