এই মুহূর্তে

বয়স শুধু সংখ্যা! তেতাল্লিশেও লাল বিকিনিতে ঝড় তুললেন মোনালিসা

নিজস্ব প্রতিনিধিঃ ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা আবারও নিজের গ্ল্যামারাস লুক দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। ৪৩ বছর বয়সেও তার ফিটনেস ও স্টাইল দেখে অবাক নেটিজেনরা। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রামে সুইমিং পুলে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে লাল বিকিনিতে দারুণ আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় লুকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ছবিগুলি পোস্ট হতেই ভক্তদের প্রশংসায় ভরে যায় কমেন্ট সেকশন।

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা প্রায়ই নিজের স্টাইলিশ ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুইমিং পুলে তোলা কয়েকটি গ্ল্যামারাস ছবি পোস্ট করেছেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ছবিগুলিতে মোনালিসাকে লাল রঙের বিকিনিতে দেখা গিয়েছে। পুলের জলে দাঁড়িয়ে কখনও হাসিমুখে, কখনও আবার স্টাইলিশ পোজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। তার আত্মবিশ্বাসী ভঙ্গি ও ফিট ফিগার ভক্তদের দৃষ্টি কেড়েছে।

৪৩ বছর বয়সেও তার এমন গ্ল্যামারাস উপস্থিতি দেখে অনেকেই প্রশংসা করছেন। ভক্তরা কমেন্টে লিখছেন—‘এজ ইজ জাস্ট আ নাম্বার’, আবার কেউ বলছেন, ‘আপনাকে দেখে বয়স বোঝাই যায় না।’ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মোনালিসা নিয়মিত নিজের ফিটনেস, ফ্যাশন এবং কাজের আপডেট শেয়ার করেন। তার এই নতুন ফটোশুটও খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক ভক্তই বলছেন, এই ছবিগুলি যেন ইন্টারনেটের উষ্ণতা আরও বাড়িয়ে দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৩তম জন্মদিনের আগে হংকংয়ে রণবীর এবং মেয়ের সঙ্গে আলিয়া, ভাইরাল ভিডিও

‘পরের বার সোজা মাথায় গুলি’, গায়ক বাদশাকে হত্যার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

সুস্থ হচ্ছিলেন, হঠাৎই অবনতি! কেমন আছেন ইউটিউবার অনুরাগ ডোভাল?

সঞ্জু বাবাকে সোনার জল করা আইফোন উপহার পাক নেট প্রভাবীর, দাম‌ কত জানেন?

জানেন কি আজকের দিনেই মুক্তি পেয়েছিল ভারতের প্রথম সবাক চলচ্চিত্র?

ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন স্বর্ণকমল, পড়েছে ১৮টা সেলাই, দু-হাতে ব্যান্ডেজ নিয়েই চালিয়ে যাচ্ছেন শুটিং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ