৬,৬০৬ কোটি টাকার বিটকয়েন জালিয়াতি, ফের শিল্পা শেট্টির স্বামীকে তলব বিশেষ আদালতের

এবার ৬,৬০৬ কোটি টাকার বিটকয়েন জালিয়াতির অভিযোগে রাজ কুন্দ্রা এবং নয়াদিল্লির একজন ব্যবসায়ী রাজেশ সতীজাকে তলব করল বিশেষ পিএমএলএ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনিতেই ৬০ কোটির মামলায় আইনীভাবে ঝুলে আছেন বলিউডের পাওয়ার দম্পতি শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। ব্যবসায়ী দীপক কোঠারি দম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ এনেছেন, এই কারণে তাঁদের উপর লুকআউট নোটিশও জারি করেছে মুম্বই EOW। অর্থাৎ পুলিশ বা আদালতের অনুমতি ছাড়া তাঁরা আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না। এই মামলায় রাজ এবং শিল্পাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। কিন্তু প্রতিবারই নিজেদের বিরুদ্ধে সমস্ত অভিযোগে উড়িয়েছেন তাঁরা। এবার ৬,৬০৬ কোটি টাকার বিটকয়েন জালিয়াতির অভিযোগে রাজ কুন্দ্রা এবং নয়াদিল্লির একজন ব্যবসায়ী রাজেশ সতীজাকে তলব করল বিশেষ পিএমএলএ আদালত। তাঁদের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ এবং মামলার রেকর্ড থেকে জানা গিয়েছে, শিল্পা শেট্টির স্বামী এবং রাজেশ সতীজা বিদেশে অর্থ পাচারের অপরাধে জড়িত।

গত বছর তাঁদের বিরুদ্ধে দিল্লির সংস্থা ভ্যারিয়েবলটেক প্রাইভেট লিমিটেডের (ভিটিপিএল) সঙ্গে জড়িত ৬,৬০৬ কোটি টাকার বিটকয়েন কেলেঙ্কারির অর্থ পাচারের তদন্তের একটি সম্পূরক প্রসিকিউশন অভিযোগ দায়ের করেছিল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। এরপরেই রাজ কুন্দ্রা এবং সতীজার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। বিশেষ আদালত মামলার শুনানিতে জানিয়েছে, “পিএমএলএ-এর ধারা ৪ এর অধীনে দণ্ডনীয় ৩ ধারার অধীনে অপরাধের জন্য অভিযুক্ত নং ১৭ (রাজ কুন্দ্রা) এবং অভিযুক্ত নং ১৮ (রাজেশ রাম সতীজা) এর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য পাচারের অভিযোগ রয়েছে। ইডি প্রাথমিকভাবে মামলাটি তদন্ত করছে।

 তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত ইডির করা অভিযোগটি উল্লেখ করে বলেছে যে, “কুন্দ্রা বিটকয়েনের মাধ্যমে অপরাধের অর্থ পাচার করতেন। তিনি অপরাধের অর্থ দিয়ে নিজের বিলাসবহুল জীবনযাপন উপভোগ করছিলেন। তিনি প্রায় ২৮৫টি বিটকয়েন পেয়েছেন। যার মূল্য ১৫০.৪৭ কোটি টাকা তিনি ইচ্ছাকৃতভাবে ওয়ালেটের ঠিকানা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এবং অভিযুক্ত অমিত ভরদ্বাজের কাছ থেকে প্রাপ্ত অপরাধের অর্থ সমর্পণ করতে ব্যর্থ হয়েছিলেন। তিনি প্রায় ২৮৫টি বিটকয়েনের সুবিধাভোগী। তিনি কেবল অপরাধমূলক কার্যকলাপ থেকে অপরাধের অর্থ অর্জন করেননি, বরং লেনদেনগুলিকে প্রকৃত লেনদেনের রঙ দেওয়ার জন্য, স্ত্রীর তহবিলে জমা করেছিলেন। তাই তাঁর অপরাধ গ্রহণযোগ্য।”

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!