দেখতে দেখতে ৯-এ পা শাহরুখ-কনিষ্ঠ পুত্র আব্রামের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজই বেকসুর মুক্তি পেল শাহরুখ (Shahrukh Khan) পুত্র আরিয়ান খান। আর আজই শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রামের (AbRam Khan) ৯ বছর পূর্ণ হল। সুতরাং মে মাস টা যেন বাদশা পরিবারের কাছে গৌরবময় মাস। কারণ, শাহরুখ কন্যা সুহানা খানের ডেবিউ ছবি ‘আর্চিস’ মুক্তির ঘোষণাও মে মাসে প্রকাশিত হল, যা ২০২৩ এ নেটফ্লিক্সে মুক্তি পাবে। এদিকে আব্রামও যথেষ্ট বড় এখন। আজ তাঁর ৯ বছর জন্মদিন। শাহরুখ কনিষ্ঠ পুত্র আব্রামের জন্মদিনে একরাশ শুভেচ্ছা আসছে ভক্তমহল থেকে। আজ শাহরুখ পত্নী গৌরী খানও তাঁর ছোট ছেলে আব্রাম খানের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।

ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, একটি সমুদ্র বিচের মধ্যে একটি ছোটদের গাড়িতে আব্রাম বসে তাঁর চুল নিয়ে স্টাইল করছে, যা তাঁর বাবা শাহরুখ তাঁর সিনেমাগুলিতে করে থাকে। গৌরীর শেয়ার করা এই ভিডিওটির নিচে বলিউডের স্বনামধন্য সব অভিনেত্রীরা আব্রামকে শুভেচ্ছা জানিয়েছে। অমৃতা অরোরা, ভাবনা পান্ডে, শ্বেতা বচ্চন, দিয়া মির্জা, মহীপ কাপুর এবং মনীশ মালহোত্রাসহ সবাই মন্তব্য বিভাগে আব্রামকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Gauri Khan (@gaurikhan)

আসলে, আব্রাম খান সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণকারী শাহরুখ খান এবং গৌরী খানের কনিষ্ঠ সন্তান। তাঁকে প্রায়ই তাঁর বাবা-মায়ের সঙ্গে নানা ইভেন্টে এবং আইপিএল ম্যাচগুলিতে অংশ নিতে দেখা যায়।আব্রামকে সম্প্রতি মুম্বাইয়ে মা গৌরির সঙ্গে দেখা গিয়েছিল এবং তিনি পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজও দিয়েছেন। যাতে খুশি হয়েছেন সবাই। এছাড়া আব্রাম তাঁর বড় দাদা আরিয়ান এবং দিদি সুহানার খুব কাছের।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!