মুক্তি পেতে চলেছে একগুচ্ছ বাংলা ছবি, দেখে নিন দীর্ঘ তালিকা

দীর্ঘদিন ধরে হলে মুক্তির অপেক্ষায় দিন গুনছিল যে বাংলা ছবিগুলি তা অবশেষে মুক্তি পেতে চলেছে। দেখে নিন সেই তালিকা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অতিমারি পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল ছবির শুটিং থেকে ছবি মুক্তি সবই। টলিউডও তার ব্যাতিক্রম নয়। এই সময় বেশিরভাগ ছবিই বেছে নিয়েছে বড়পর্দার বদলে ওটিটি প্ল্যাটফর্ম। তবে দীর্ঘদিন ধরে হলে মুক্তির অপেক্ষায় দিন গুনছিল যে বাংলা ছবিগুলি তা অবশেষে মুক্তি পেতে চলেছে। দেখে নিন সেই তালিকা।

অভিযানঃ ১৪ এপ্রিল অর্থাৎ নববর্ষে মুক্তি পেতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘অভিযান’। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনকে ঘিরেই আবর্তিত হয়েছে এই ছবির গল্প।

দ্য একেনঃ ১৪ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘দ্য একেন’। প্রধান ভূমিকায় রয়েছেন আগের মতই অনির্বাণ চক্রবর্তী। সঙ্গে রয়েছেন পায়েল সরকার ও প্রমথ চরিত্রে আরজে সোমক। এবার কোন রহস্যের সমাধান করতে চলেছেন একেন বাবু বড়পর্দায় তা দেখার সুযোগ মিলবে খুব শিগগিরি। 

রাবণঃ একদম নতুন ভাবে নিজেকে ভক্তদের সামনে তুলে ধরতে চলেছেন জিৎ। লম্বা চুল, গাল ভর্তি দাড়ি, লাল টকটকে চোখ, ক্রূর হাসিতে নেগেটিভিটি, সব মিলিয়ে বলা যায় জিৎকে এক অন্যভাবে আবিষ্কার করতে চলেছেন তাঁর ভক্তরা। আগামী ২৯ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।

এক্স= প্রেমঃ নির্ভেজাল, মিষ্টি কলেজ প্রেমের গল্প নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাসের মত নতুন মুখকে দেখা যাবে। সঙ্গে থাকবেন অর্জুন চক্রবর্তী ও মধুরিমা বসাক। আগামী ১৩ মে মুক্তি পাবে ছবিটি।

আয় খুকু আয়ঃ ইতিমধ্যেই টলিপাড়ার অন্যতম মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর প্রস্থেটিক মেকআপে নজর কেড়েছে এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক। শৌভিক কুণ্ডুর পরিচালনায় এই ছবিতে প্রসেনজিতের সঙ্গে রয়েছে দিতিপ্রিয়া রায়। বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করছেন তাঁরা। আগামী ২৭ মে মুক্তি পাবে ছবিটি।

কিশমিশঃ ফের পর্দায় জুটি বেঁধে আসতে চলেছেন দেব-রুক্মিণী। ছবির নাম কিশমিশ। রবি সকালেই এই ছবির প্রচার সেরেছেন কলকাতা মেট্রোয় এই তারকা জুটি। ২৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। 

বেলাশুরুঃ সব অপেক্ষার অবসান ঘটিয়ে ২০ মে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত, উইন্ডোজ প্রযোজিত ছবি। বেলা শেষে মুক্তির সাত বছর পর এই ছবিতে প্রয়াত দুই অভিনেতা অভিনেত্রী সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বতীলেখা সেনগুপ্তের রসায়ন দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ