গ্র্যামিতে মনোনয়ন পেলেন একঝাঁক ভারতীয় সঙ্গীত তারকা, গর্বিত দেশবাসী

স্বনামধন্য গায়িকা শ্রেয়া ঘোষাল, শংকর মহাদেবন, জাকির হুসেন, বিজয় প্রকাশ, এবং ধ্রুব গোয়েল। মঙ্গলবার গ্র্যামির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, এই অ্যালবামের নামটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৫ নভেম্বর ঘোষিত হয়েছে ৬৫ তম বিশ্বসেরা সঙ্গীত অর্থাৎ গ্র্যামি পুরস্কারের নমিনেশন তালিকা। যেখানে নমিনেশন পেয়েছেন বিশ্ব দরবারের একাধিক বিশিষ্ট সঙ্গীততারকা। যার মধ্যে রয়েছেন, টেইলর সুইফট, লেজো-র মতো একাধিক বিশ্বজোড়া সঙ্গীতজ্ঞরা। গোটা বিশ্বের মিউজিক ইন্ডাস্ট্রির কাছে গ্র্যামি পুরস্কার একটি অনন্য বিশ্বসেরা সম্মান, বলা যায় সঙ্গীতের নোবেল।

প্রতিটি সঙ্গীতশিল্পীদের স্বপ্ন এই ঐতিহ্যবাহী পুরস্কার পাওয়ার। আগামী বছর ৫ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে বসবে ৬৫ তম বিশ্বসেরা সঙ্গীতের আসর। ইতিমধ্যেই গ্র্যামিতে নমিনেশন পেয়েছে, বিশ্বের একাধিক ইন্ডাস্ট্রির পপ তারকা। যেখানে পিছিয়ে নেই আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষও। ৬৫ তম গ্র্যামি অ্যাওয়ার্ডের সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি ‘বার্কলি ইন্ডিয়ান এনসেম্বল, শুরুওয়াত’। যেখানে রয়েছে, মোট ১০ টি গান।

যার মধ্যে রয়েছে, ভারতীয় নামজাদা শিল্পীদের কন্ঠে মোট ৭ টি গান। কণ্ঠ দিয়েছেন, স্বনামধন্য গায়িকা শ্রেয়া ঘোষাল, শংকর মহাদেবন, জাকির হুসেন, বিজয় প্রকাশ, এবং ধ্রুব গোয়েল। মঙ্গলবার গ্র্যামির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, এই অ্যালবামের নামটি। বিশ্বসেরা সঙ্গীতের আসরে মিউজিক অ্যালবাম বিভাগে প্রথম ৫ টির মধ্যেই নাম রয়েছে, বার্কলি ইন্ডিয়ান এনসেম্বল, শুরুওয়াত-এর। সুতরাং যাঁদের কন্ঠের সমন্বয়ে তৈরি এই অ্যালবামটি, সুতরাং আপাতদৃষ্টিতে গ্র্যামি জিতেছেন, শ্রেয়া ঘোষাল, জাকির হুসেন, শংকর মহাদেবনের মতো একাধিক ভারতীয় প্লেব্যাক সিঙ্গাররা। সুতরাং ভারত আরও একবার আন্তর্জাতিক সম্মান পেতে চলেছে।

রীতিমতো গতকালের পর থেকেই ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রিতে বইছে খুশির আবহাওয়া। শুধু তাই নয়, গ্র্যামিতে সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্সের জন্যে সম্মানিত হয়েছেন, পণ্ডিত রবি শংকরের একমাত্র কন্যা অনুষ্কা শংকর। যিনি কিনা একজন, ব্রিটিশ-আমেরিকান সেতার বাদক, প্রযোজক, চলচ্চিত্র সুরকার এবং ভোকালিস্ট। তিনি প্রথম মহিলা, যিনি প্রথম ব্রিটিশ হাউস অফ কমন্স শিল্ড পেয়েছিলেন, এবং ৭ টি গ্র্যামি পুরষ্কার মনোনয়ন পেয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত প্রথম সঙ্গীতশিল্পী অনুষ্কা একাধিক জেনার এবং শৈলী জুড়ে পারফর্ম করেছেন। তিনিই ফের ৬৫ তম গ্র্যামিতে মনোনয়ন পেয়েছেন।

পাকিস্তানি শিল্পী আরুজ আফতাবের ‘উধেরো না’ গানটি তাঁর অ্যালবাম Vulture Prince এর ডিলাক্স সংস্করণের একটি ট্র্যাক। এই গানটিতে অনুষ্কা এবং তাঁর বোন নোরা জোনসের সেতারে রয়েছেন। আর সবথেকে খুশির খবর এই যে, আফতাব প্রথম পাকিস্তানি মহিলা যিনি গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তিনি তার গান মহব্বতের জন্য সেরা নতুন শিল্পী এবং সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্সের জন্য মনোনীত হয়েছেন। গানটির জন্য আফতাব সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্সের প্রথম পাকিস্তানি শিল্পী হিসেবে গ্র্যামি পুরস্কার জিতেছে। উল্লেখ্য, প্রথম পুরস্কার অনুষ্ঠানটি শুরু হয় ৪ মে, ১৯৫৯ সালে। দুটি স্থানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ২৮ জন গ্র্যামি পুরস্কার লাভ করেছিল। আগামী বছর ৫ ফেব্রুয়ারি ৬৫ তম গ্র্যামি পুরস্কার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস