আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না মনামী

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘গ্ল্যামার গার্ল’ মনামী ঘোষ। সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা নেহাতই কম নয়। কারও কাছে ‘স্বপ্নের নায়িকা’, আবার কারও কাছে ‘ডেস্টিনেশন’ । কিন্তু নায়িকার মনের মানুষ কে ?  রাজু মজুমদারের প্রথম ছবি ফণীবাবু যুগ যুগ জিও-তে জুটি বেঁধেছেন মনামী ও শুভাশিষ। পর্দায় তাঁরা স্বামী-স্ত্রী। আর তা নিয়েই গুঞ্জন ছড়িয়েছিল, শুভাশিষের সঙ্গে সম্পর্কে রয়েছেন মনামী। এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। যদিও মজার ছলে স্বীকার করেছেন, ‘বয়সের ফারাক হলেও তাঁর সঙ্গে দারুণ জমবে।’ তবে বিয়ে নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। আপাতত বিয়ের কথা ভাবছেন না অভিনেত্রী। ভাবছেন শুধু কাজের কথা। একথা নিজেই জানালেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমকে জানালেন, এই মুহূর্তে বিয়ে নিয়ে তেমন কোনও পরিকল্পনা নেই। আরও বড় বড় কাজ করার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। বাড়ি থেকে অবশ্য কোন চাপ আসে না বিয়ের জন্য, এটাই তাঁর সুবিধা বলা চলে।

পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানান, ‘আমি কাজের ক্ষেত্রে নিজের দু’শো শতাংশ দেওয়ার চেষ্টা করি। তেমনই বিয়ে করলেও কাজের মতোই আমি নিজের দু’শো শতাংশ দিতে চাই। একটু সংসার করলাম, একটু শুটিং করলাম, সেটা পারব না।’

সৈকত বারুরির সঙ্গে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মনামী। এই নিয়ে তিনি জানান, ‘সৈকতের সঙ্গে তিনি নিজেদের বিভিন্ন স্বপ্ন নিয়ে আলোচনা করেন। এখনও পর্যন্ত বিয়ে ও সন্তান নিয়ে কোন আলোচনা হয় নি তাঁদের মধ্যে।’

উল্লেখ্য, প্রসঙ্গত, মৃণাল সেনের জীবনের উপর নির্মিত সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘পদাতিক’ আসছে।  এই ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামী ঘোষ। গীতা সেনের চরিত্রে তাঁর ঝলক ট্রেলারেই দেখেছেন দর্শকরা। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথমবারের জন্য কাজ করেছেন মনামী। ১৫ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের