৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ফের প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ফের প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ। ৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা, প্রাণনাশের হুমকি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে আবারও টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করলেন আরামবাগের বাসিন্দা তথা ‘সোনম মুভিজ’ এর কর্ণধার ও ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম।

তিনি জানিয়েছেন, একটি ছবি তৈরি জন্যে ২০২১ সালে তিনি সোহমকে টাকা দিয়েছিলেন। সেই সময় ছবির নাম রাখা হয়েছিল ‘মানিকজোড়’। পরে ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ‘পাকা দেখা’। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তিও পেয়েছিল। ভাল ব্যবসাও হয়েছে। উপযুক্ত পারিশ্রমিকও পেয়েছেন সোহম। বিনিময়ে লাভের অংশ দাবি করলেও তাঁকে সোহম একটা টাকাও দেননি। আজ দেব, কাল দেব করে ঘুরিয়ে গিয়েছেন। একদিন তাঁর সঙ্গে সাউথ সিটি মলের বেসমেন্টে সোহমের সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল। তিনি তাঁর কাছ থেকে টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি পান। এমনকি অর্ঘ্য তাঁকে হুমকি দেন, টাকা চাইতে গেলে তিনি অসুবিধায় পড়বেন। সোহমকে এই বিষয়ে চাপ দিলে তাঁর অবস্থা খারাপ হবে। পরে সোহমের সঙ্গেও তিনি এই বিষয়ে কথা বলেছিলেন। কিন্তু সোহম তাঁকে পাক্কা জানিয়ে দেন যে, তিনি টাকা দিতে পারবেন না। ‘পাকা দেখা’ ছবির স্যাটেলাইট স্বত্ত্বও বিক্রি হয়ে গিয়েছে। সোহম সেই টাকার থেকেও হয়তো ভাগ বসিয়েছেন। সেই প্রমাণ রয়েছে তাঁর কাছে।

তবে এই বিষয়ে সোহমের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। যদিও এই প্রথম নয়, গত জুন মাসে অভিনেতার বিরুদ্ধে এমনই আরও একটি অভিযোগ প্রকাশ্যে এসেছিল। যেখানে দাবি করা হয়েছিল যে, সোহমের সংস্থা ‘সোহম এনটারটেনমেন্ট’-এ বিনিয়োগের জন্যে সোহমকে ১ কোটি ৫ লক্ষ টাকা দিয়েছিলেন অভিযোগকারী কৌশিক কর্মকার। কথা ছিল, ‘লাল সুটকেসটা দেখেছেন?’ এই ছবিতে সোহম অভিনয় করবেন, কিন্তু টাকা নিয়েও তিনি ছবিতে অভিনয় করেননি। বরং টাকা চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের