ছেলের অধিকার পেতে আদনানের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই করতে হয়েছে: গায়কের প্রথম স্ত্রী

এটি খুব কঠিন ছিল। তবে আমি কৃতজ্ঞ যে আমার আজান আমার কাছে ফিরে এসেছে। এই হেফাজতের যুদ্ধের ১৮ মাস স্থায়ী ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার আদনান স্বামীর ভাই গায়কের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। সেখানেই জানা যায়, গায়ক তাঁর স্ত্রীর সঙ্গেও অকথ্য অত্যাচার চালিয়ে একসময় জেল বন্দি হয়েছিলেন। যদিও এই বিষয়ে এতদিন আদনান বা তাঁর প্রাক্তন স্ত্রী কেউ কিছুই বলেননি। এবার আদনানের বিরুদ্ধে মুখ খুললেন তাঁর প্রাক্তন স্ত্রী জেবা বখতিয়ার। ১৯৯৪ সালে গাঁটছড়া বাঁধেন জেবা বখতিয়ার। যিনি জনপ্রিয় পাকিস্তানি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তাঁর ভালই নামডাক। ১৯৯১ সালে, রণধীর কাপুরের পরিচালনায় ‘হেনা’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন জেবা। এর পরে, আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সুন্দরী অভিনেত্রী তাঁর অভিনয়ের জন্যে প্রশংসিত হলেও বলিউডে তাঁর ক্যারিয়ার ছিল স্বল্পস্থায়ী।

আদনান সামিকে বিয়ে করার পরেই অভিনেত্রী লাইমলাইট থেকে সরে দাঁড়ান। কিন্তু সেই বিয়েও তাঁর টিকল না। সম্প্রতি, অভিনেত্রী গায়কের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের কথা স্মরণ করেছেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে, জেবা জানান, আদনানকে বিয়ের পর তিনি অভিনয়ে তাঁর অভিনয় কেরিয়ার আর চালিয়ে যেতে চান নি। তিনি প্রযোজনা করতে চেয়েছিলেন, কিন্তু বিয়ের পরে, তাঁর মনোযোগ সম্পূর্ণভাবে পরিবারের দিকে চলে যায়। তাঁর ছেলের হেফাজতে পাওয়ার জন্যে তাঁকে অনেক আইনি লড়াই চালিয়ে যেতে হয়।

এই বিষয়ে তিনি বলেন, “এটি খুব কঠিন ছিল। তবে আমি কৃতজ্ঞ যে আমার আজান আমার কাছে ফিরে এসেছে। এই হেফাজতের যুদ্ধের ১৮ মাস স্থায়ী ছিল। আমি সেই সময় কাজ করছিলাম না, কিন্তু আমার কয়েকজন বন্ধু আমাকে আমার নিজের বিচক্ষণতার জন্য কাজ করতে বলেছিল। এক বন্ধু ইংল্যান্ডে সিরিয়াল করছিল এবং আমি একই শোতে যোগ দিয়েছিলাম। তাই আমাকে কয়েক মাসের জন্য লন্ডনে যেতে হয় শুটিং করতে।” এরপর অভিনেত্রী আদনানের বিরুদ্ধে আরও বলেন, তিনি বিয়ে বাঁচাতে অনেক প্রচেষ্টার করেছিলেন। তিনি বলেছিলেন, “কোনও মহিলা কখনও বিবাহ ভাঙতে পারে না, কিন্তু যখন সে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন সে এটি করে। আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছিলাম। সম্পর্কটা বাঁচানোর জন্যই করছি, কিন্তু আমাদের দুজনার মতামত ইতিবাচক ছিলনা।” আদনান সামি এবং জেবা বখতিয়ার বিয়ের ৪ বছরের মধ্যেই ১৯৯৭ সালে আলাদা হয়ে যান।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল