আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাপুর পরিবারে বিয়ের সানাই, কবে সাতপাকে বাঁধা পড়ছেন করিনা-করিশ্মার ভাই?

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে একের পর এক বিয়ের সানাই। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই সাতপাকে বাঁধা পড়বেন করিনা কাপুর এবং করিশ্মা কাপুরের খুড়তুতো ভাই আদার জৈন। বছর শুরু হতেই কাপুর পরিবারে খুশির সানাই। দিন কয়েক আগেই ভাইয়ের বাগদান অনুষ্ঠানে সপরিবারে সামিল হয়েছিলেন করিনা এবং করিশ্মা কাপুর। রণবীর কাপুরের বিয়ের ৩ বছর পর আবারও কাপুর পরিবারে বিয়ের সানাই। প্রেমিকা আলেখা আডবানির সঙ্গে সাত পাকে ঘুরতে চলেছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের নাতি আদার জৈন। গত ২৩ নভেম্বর তাদের বাগদান অনুষ্ঠান সম্পন্ন করেছেন৷ সেই অনুষ্ঠানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

এখন জানা যাচ্ছে, ২০-২১ ফেব্রুয়ারী ২০২৫ এ বিয়ে করতে চলেছেন আদার এবং আলেখা। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সান্নিধ্যে মুম্বইতেই বিয়ে করবেন তাঁরা। একটি অন্তরঙ্গ বিয়ের পরিকল্পনা করা হয়েছে আদার জৈনর। সুতরাং আগামী ফেব্রুয়ারিতেই সাতপাকে বাঁধা পড়বেন আদার-আলেখা। তাঁদের দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পাবে। তবে এখনও আদার বা আলেখা কেউই তাঁদের বিয়ের তারিখ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি। কিন্তু তাঁদের বিয়ের তারিখ ঘোষনা হতেই ভক্তরা উত্তেজিত হয়ে পড়েছেন।

জুটিকে বর-কণে হিসেবে দেখার জন্যে ছটফট করছেন। জানা গিয়েছে, ছোটবেলা থেকেই আদার এবং আলেখা দুজন দুজনকে চেনেন। তাঁদের বাগদানে রণবীর কাপুর নীতু কাপুররাও উপস্থিত ছিলেন। আগে অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন আদার জৈন। তাঁদের বিচ্ছেদের পরেই শৈশবের বান্ধবী আলেখাকে মন দেন আদার। তাঁরা বেশিদিন প্রেম করার আগেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁরা সম্পর্ক গোপনে রাখতে পছন্দ করেন।

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ