আচমকা ‘লাপাতা লেডিজ’-এর নাম বদলালেন আমির-কিরণ, কারণ কী?

যা কিনা নিঃসন্দেহে ভারতীয়দের কাছে একটি গর্বের বিষয়। এবার, অস্কার প্রচার শুরু করার আগেই, আমির এবং কিরণ চলচ্চিত্রের শিরোনাম পরিবর্তন করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মার্চে রিলিজ করেছে কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’, ৩ তরুণ তারকাদের নিয়ে নির্মিত ছবিতে তৎকালীন ব্যাঙ্গাত্মক পুরুষ সমাজের কাহিনী ছবিতে ফুটিয়ে তুলেছিলেন কিরণ রাও। তবে ছবিটি তেমন বক্সঅফিসে ঝড় তুলতে না পারলেও, ওটিটি প্ল্যাটফর্মে আলোড়ন ফেলে দিয়েছিল। ছবির কাহিনী, গান, তিন তরুণ তারকার অসামান্য অভিনয়, সবটাই সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। ছবিটি প্রযোজনা করেছে আমির খান প্রোডাকশন।

যাই হোক, মাস কয়েক আগেই ছবিটি ২০২৫ সালের অস্কারে ভারতীয় ছবি হিসেবে মনোনীত হয়েছে। যা কিনা নিঃসন্দেহে ভারতীয়দের কাছে একটি গর্বের বিষয়। এবার, অস্কার প্রচার শুরু করার আগেই, আমির এবং কিরণ চলচ্চিত্রের শিরোনাম পরিবর্তন করলেন। বুধবার আমিরের প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঘোষণা করা হয়েছে যে, তারা বিশ্বব্যাপী চলচ্চিত্রটির প্রচারের জন্য ‘লাপাতা লেডিজ’ এর নাম পরিবর্তন করে ‘লস্ট লেডিস’ রাখছেন।’

 

 

View this post on Instagram

 

A post shared by Lost Ladies (@lostladiesfilm)

ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সেরা বিদেশি ছবির বিভাগে পাঠানো হয়েছে কিরণ রাও পরিচালিত এবং আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিজ’। ফিল্ম ফেডারেশনের এমন সিদ্ধান্তে খুবই খুশি হয়েছেন কিরণ রাও। তাই অস্কারে বিশ্বব্যাপী প্রচারণার আগেই ছবির নাম পরিবর্তন করলেন কিরণ-আমির জুটি। এদিকে মঙ্গলবারই নিউ ইয়র্কে সেলেব্রিটি শেফ বিকাশ খান্না ‘লস্ট লেডিজ’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন। সেই ছবি পোস্ট করে তিনি আমির-কিরণের প্রশংসার পাশাপাশি অস্কারে তাদের ছবি যাওয়ার জন্যে শুভেচ্ছাও জানিয়েছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল