একগুচ্ছ ‘পান’ উপহার নিয়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে আমির খান

এমন আবহেই এবার মুর্শিবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে দেখা মিলল বলিউডের পারফেকশনিস্ট আমির খানের! হ্যাঁ, সূত্রের খবর, রবিবার রাতেই কলকাতায় এসেছেন আমির খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন অরিজিৎ সিংহ। যে খবর ঘোষণা করে ভক্তমহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন প্রখ্যাত গায়ক। বলিউডের তরুণ শ্রোতাদের অন্যতম সেরা গায়ক তিনি। হিন্দি-বাংলা মিলিয়ে একাধিক ভাষায় প্রায় ৭৫০ টি গান গেয়েছেন অরিজিৎ সিংহ। তাই তাঁর গান আর কোনও ছবিতে শোনা যাবেনা, সেটাই বিরক্ত করেছে ভক্তদের। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ঘোষণায় স্তব্ধ হয়ে যায় গোটা দুনিয়া। এখনও ভক্তরা বিশ্বাস করতে পারছেন না। তবে এই সিদ্ধান্তের পিছনে কী কারণ, তা স্পষ্ট করেননি গায়ক। যদিও অনেকেই দাবি করছেন, কোনও রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন অরিজিৎ, সেই কারণেই এমনটা সিদ্ধান্ত নিতে পারেন তিনি। তবে একাধিক জল্পনা চললেও, আপাতত মুখে কুলুপ এঁটেছেন অরিজিৎ। এমন আবহেই এবার মুর্শিবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে দেখা মিলল বলিউডের পারফেকশনিস্ট আমির খানের!

হ্যাঁ, সূত্রের খবর, রবিবার রাতেই কলকাতায় এসেছেন আমির খান। তবে অভিনেতার এই সফরে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আর কলকাতা এসেই সোমবার অরিজিৎ সিংহের জিয়াগঞ্জের বাড়িতে গিয়েছেন আমির খান। কিন্তু কেন গায়কের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছেন, তা জানা যায়নি। শুধু তাই নয়, বন্ধু অরিজিৎ সিংহের জন্যে লাল কাপড়ে মুড়ে একগুচ্ছ পান উপহার হিসেবে নিয়ে গিয়েছেন আমির খান। এছাড়াও এদিন অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতেও দেখা গিয়েছে নায়ককে। অরিজিৎ সবসময় লাইমলাইট থেকে দূরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। পাশাপাশি কাজ পাগল আমির খান। তাই এই দুই ব্যক্তিত্ব যখন একসঙ্গে উপস্থিত হন, তখন সংবাদ শিরোনাম হয়।

আমির খানের ছবি ‘দঙ্গল’ থেকেই দুই তারকার মধ্যকার সম্পর্ক আরও গভীর হয়। আমিরের একাধিক ছবিতে গান গেয়েছেন তিনি। সূত্রের খবর, আমির খান ব্যক্তিগতভাবে অরিজিতের গানের বড় ভক্ত। তাই ছবিতে নিজের কন্ঠে অরিজিতকেই রাখতে চান তিনি। কয়েক বছর আগে একটি ভার্চুয়াল দাবা প্রতিযোগিতায় আমির ও অরিজিৎকে একসঙ্গে দেখা গিয়েছিল। পর্দার আড়ালেও নিয়মিত যোগাযোগ রাখেন তাঁরা। বিভিন্ন সৃষ্টিশীল বিষয় নিয়ে আলোচনা করেন। সম্প্রতি গুঞ্জন, আমির খানের পরবর্তী ছবিতে অরিজিৎ সিংয়ের কন্ঠে একটি বিশেষ গান থাকবে। তার মধ্যেই প্লেব্যাক থেকে অবসর নিলেন অরিজিৎ। তাই সেসব বিষয় নিয়ে আলোচনা করতেই অরিজিতের বাড়িতে গেলেন নাকি আমির, তা জানা যায়নি।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা