প্রেমিকার হাতে হাত রেখে ইমরানের কামব্যাক ছবির প্রিমিয়ারে আমির

৬০ বছরের জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন আমির খান। এরপর থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইভেন্টে প্রেমিকার সঙ্গে দেখা মেলে সুপারস্টারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে জনসমক্ষে হাজির হলেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। ৬০ বছরের জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন আমির খান। এরপর থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইভেন্টে প্রেমিকার সঙ্গে দেখা মেলে সুপারস্টারের। বুধবার (১৪ জানুয়ারি) ছিল আমির খান প্রযোজিত ‘হ্যাপি প্যাটেল: খাতরনাক জাসুস’-এর বিশেষ প্রিমিয়ার। যা মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে আয়োজন করেছিলেন নির্মাতারা। সেখানেই প্রেমিকা গৌরীকে নিয়ে হাজির হয়েছিলেন আমির খান। রীতিমতো লাইমলাইট কেড়ে নিয়েছিলেন তাঁরাই। কেননা সকলের নজর ছিল তাঁদের দিকে। তাঁরা হাতে হাত ধরে অনুষ্ঠানে উপস্থিত হন। এবং পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দেন। এদিন আমির এবং গৌরী রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন, যাতে স্পষ্ট তাঁদের ভালোবাসার গভীরতা।

আসলে এই ছবির মাধ্যমে বহুবছর পর বলিউডে কামব্যাক করছেন আমিরের তুতো ভাই ইমরাধ খান। তিনি তাঁর বান্ধবী লেখা ওয়াশিংটনকে পাশে অনুষ্ঠানস্থলে পৌছেছিলেন এবং একসঙ্গে পোজও দেন। এছাড়া এদিনের অনুষ্ঠানের মধ্যে অন্যান্য অতিথিরা ছিলেন আমির খানের মেয়ে ইরা, তাঁর স্বামী নূপুর শিখরে; আমিরের ছেলে জুনায়েদ খান। এছাড়া আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও-ও উপস্থিত ছিলেন। যিনি বিবাহবিচ্ছেদের পরেও আমিরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। প্রাক্তন স্বামীকে সমর্থন করার জন্য ইভেন্টে উপস্থিত ছিলেন। এছাড়া আরবাজ খান এবং মালাইকা অরোরার ছেলে আরহান খানও স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন। এদিকে ছবিটি মুক্তির আগে, নির্মাতারা আমির খান এবং সুনীল গ্রোভারের মুখোমুখি একটি মজার ভিডিও প্রকাশ করেছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

ভিডিওতে, সুনীলকে আমির ভেবে ভুল করার পর নিরাপত্তারক্ষীরা আমির খানকে তাঁর অফিস থেকে বের করে দেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হয়েছিল। আমির খান সুনীল গ্রোভারের নকল করার দক্ষতার প্রশংসা করেছেন। কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে উপস্থিতির ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো- এর শেষ পর্বে আমির খানের চরিত্রে সুনীল গ্রোভারের অনায়াস অনুকরণ দেখানো হয়েছিল। সুনীলের অভিনয়ে মুগ্ধ হয়ে, আমির খান বলেছিলেন, “আমি এটাকে মিমিক্রিও বলব না। এটা এতটাই খাঁটি ছিল যে আমার মনে হচ্ছিল আমি নিজেকেই দেখছি। আমি একটি ছোট ক্লিপ দেখেছি, এবং এখন আমি পুরো পর্বটি দেখতে যাচ্ছি।” বীর দাস দ্বা পরিচালিত, হ্যাপি প্যাটেল: খটারনাক জাসুস আগামী, ১৬ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিতে অভিনয় করেছেন বীর দাস, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, সঞ্জয় দত্ত, শরীব হাশমি এবং ইমরান খান। ছবিটির প্রযোজক আমির খানকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র