৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

বলিউডে ফের বিয়ের সানাই! ৫ জুলাই মুম্বইয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন আমির খান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে ফের বিয়ের সানাই! ৫ জুলাই মুম্বইয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন আমির খান। ভক্তদের চমকে দিয়ে ৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। ২০২৫ সালের জানুয়ারিতে নিজের ৬০ বছরের জন্মদিনে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন নায়ক। তখনই তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতে বিয়ের কথা ভাবতেও পারেন তিনি। কিন্তু ৬০ বছর বয়সে সিনিয়র সিটিজেন হয়ে আর বিয়ে করার শখ নেই তাঁর। কিন্তু রাখতে পারলেন না কথা।

আগামী মাসেই গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন নায়ক। সুতরাং আমির ভক্তেদের কাছে এর থেকে আনন্দের খবর আর কী হতে পারে! যদিও বিয়ের খবরটি আমির বা তাঁর পরিবারের কেউই এখনও নিশ্চিত করেননি। কিন্তু জানা যাচ্ছে, কোনও জাঁকজমকভাবে নয়, মুম্বইয়েই একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গৌরীর গলায় মালা দেবেন তিনি। এর আগেই অভিনেতা জানিয়েছিলেন, গৌরী তাঁর বেস্টফ্রেন্ড ছিলেন, তবে অনেকগুলো বছর কোনও যোগাযোগ ছিল না তাঁদের। গৌরীর একটা ছোট মেয়ে রয়েছে। অন্যদিকে আমির তিন সন্তানের বাবা। কন্যা ইরাকে ২০২৪ সালে বিয়ে দিয়েছেন। তাঁর ছেলে জুনায়েদ খান সদ্য বলিউডে পা রেখেছেন। এমন আবহেই জীবনের বড় সিদ্ধান্ত নিতে চলেছেন আমির।

আরও পড়ুনঃ বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

বর্তমানে প্রেমিকাকে একেবারেই কাধ ছাড়া করেননা তিনি। সঙ্গে প্রাক্তন রীনা দত্ত ও কিরণ রাও-এর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহাল রেখেছেন তিনি। ১৯৮৬ সালে রীনাকে বিয়ে করেছিলেন আমির। সেই ঘরে তাঁর দুই সন্তান, ইরা আর জুনায়েদ। ২০০২ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। দীর্ঘ ১৬ বছর সংসারের পর ২০২১ সালে তাঁরা ডিভোর্সের ঘোষণা দেন। কিরণের সঙ্গে তাঁর একটি সন্তান রয়েছে। সুতরাং দ্বিতীয়বার ডিভোর্সের ৫ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। তথ্য অনুযায়ী, আমির-গৌরীর বিয়েতে শুধুমাত্র তাঁদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। জানা যাচ্ছে, আমির ও গৌরীর মধ্যে ১৪ বছরের বয়সের ব্যবধান রয়েছে।

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…