বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

চাপের মুখে পড়ে রণবীরের বিরুদ্ধে 'অসহযোগিতার নির্দেশ' প্রত্যাহার করল চলচ্চিত্র সংগঠন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাপের মুখে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল চলচ্চিত্র সংগঠন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। ‘ডন ৩’ নিয়ে বিতর্কের কারণে গত সপ্তাহে রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশিকা জারি করেছিল FWICE। যেখানে বলা হয়েছিল, অভিনেতার সঙ্গে বলিউডে আর কাউকে কাজ না করার অনুরোধ করা হচ্ছে। প্রযোজকদেরও অনুরোধ করা হচ্ছে। এরপর থেকেই বিতর্ক তুঙ্গে। অনেকেই FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে রণবীরের পক্ষ নিয়েছেন। প্রযোজক টিপি আগরওয়াল FWICE-এর নির্দেশেকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা ঠুকেছিলেন।

পাশাপাশি প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়াও (PGI) একটি বিবৃতি জারি করে, FWICE ও রণবীরকে এই ঝামেলা মিটিয়ে নেওয়ার অনুরোধ করে। পাশপাশি অভিনেতাও FWICE-কে আইনি নোটিস পাঠান। অবশেষে আইনি নোটিস পেয়েই সিদ্ধান্ত বদল করল FWICE। এবং রণবীরের বিরুদ্ধে জারি করা ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল। বুধবার (৩ জুন) এই বিষয়ে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বি এন তিওয়ারি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, IMPAA, প্রযোজক সংঘ, CINTAA-এর অনুরোধে রণবীরের বিরুদ্ধে আমাদের জারি করা অসহযোগিতার নির্দেশ তুলে নিচ্ছি। আমরা প্রযোজক সমিতির সঙ্গে বসে এই বিষয়ে আলোচনা করব। যাতে চলচ্চিত্র মহলের সঙ্গে যুক্ত কারো কোনও সমস্যা না হয়। এই ব্যাপারে কেউ হারেনি বা জেতেনি। আমাদের আইনি বিভাগ রণবীরের পাঠানো আইনি নোটিসের জবাব দেবে।’

আরও পড়ুনঃ মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

ফারহান আখতারের ‘ডন ৩’ নিয়ে বিতর্কের কারণে রণবীর সিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিল চলচ্চিত্র সংগঠন FWICE। অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশিকা জারি করে তাঁর সঙ্গে বলিউডের কাউকে কাজ না করার নির্দেশ দিয়েছিল। বলা চলে, অভিনেতাকে বলিউড থেকে নিষিদ্ধ করেছিল চলচ্চিত্র সংগঠন। আসলে, ‘ডন ৩’-র শুটিং শুরু হওয়ার ১০ দিন আগে রণবীর সিং ছবি থেকে বেরিয়ে যান। যার ফলে প্রযোজনা সংস্থার কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে। রণবীরকে ক্ষতি পূরণ হিসেবে ৪৫ কোটি টাকা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি মাত্র ১০ কোটি টাকা দিতে রাজি হন। এরপরেই অভিনেতার বিরুদ্ধে FWICE-এর কাছে অভিযোগ জানান পরিচালক ফারহান আখতার। সেই ভিত্তিতেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ রণবীরের সঙ্গে অসহযোগিতার নির্দেশ দেয়। জানা যায়, ফারহান আখতারের প্রযোজনা সংস্থার সঙ্গে সৃজনশীল মতপার্থক্যের কারণে ছবি থেকে বেরিয়ে গিয়েছেন রণবীর। চূড়ান্ত চিত্রনাট্য না থাকায় অভিনেতা হতাশ হয়েছিলেন। তাই এই সিদ্ধান্ত নেন। কিন্তু ততদিনে ছবির বিদেশে রেইকি ট্রিপ, হোটেল বুকিং, ২০০ জনেরও বেশি ক্রু সদস্যের ব্যবস্থা নিয়ে অনেক খরচ হয়ে গিয়েছিল প্রযোজনা সংস্থার। সেই নিয়েই এত ঝামেলা।

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের