২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

আগামী ১২, ১৩ এবং ১৪ জুন প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেতে চলেছে 'লগান'। আরও মজার বিষয় হল, নির্মাতারা ছবিটির নতুন ট্রেলার প্রকাশ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘লগান’, বলিউডের অন্যতম কাল্ট ক্লাসিক চলচ্চিত্র। ভারতের ইংরেজ শাসনের প্রেক্ষাপটে ছবিটি নির্মাণ করা হয়েছিল। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। আজও ছবির কাহিনী দর্শকদের মনে তাজা। ২০০১ সালের মুক্তিপ্রাপ্ত ছবিটি পরিচালনা করেছেন আশুতোষ গোয়ারিকর। এ বছর ছবিটির মুক্তির বয়স ২৫ বছর হতে চলেছে। সেই সুবাদে আগামী ১২, ১৩ এবং ১৪ জুন প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেতে চলেছে ‘লগান’। আরও মজার বিষয় হল, নির্মাতারা ছবিটির নতুন ট্রেলার প্রকাশ করেছেন। যা ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ ৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

বুধবার (৩ জুন) আমির খান প্রোডাকশনস তাঁদের ইনস্টাগ্রাম পেজে ছবিটির অফিসিয়াল ট্রেলারটি শেয়ার করে লিখেছে, ‘এই কালজয়ী ছবির কাহিনী এখনও সকলের চোখে তাজা। ‘লগান’-এর ২৫তম বার্ষিকী উপলক্ষে আবারও ছবিটি পর্দায় ফিরছে। ১২, ১৩ এবং ১৪ জুন প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।’ ‘লগান’-এর নতুন ট্রেলারে স্বাধীনতার পূর্বে ভারতের চিত্র তুলে ধরা হয়েছে। ব্রিটিশ রাজ এবং সেইসব আবেগের সারমর্মকে সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। সঙ্গে রয়েছে ছবির কালজয়ী সঙ্গীত। যা চলচ্চিত্রটিকে আরও বিশেষ করে তুলেছে।

 

‘লগান’- এ আমিরের পাশাপাশি আবারও অভিনয় করেছেন গ্রেসি সিং, ব্রিটিশ অভিনেতা র‌্যাচেল শেলি এবং পল ব্ল্যাকথর্ন, সুহাসিনী মুলে, কুলভূষণ খারবান্দা, রাজেন্দ্র গুপ্ত, রঘুবীর যাদব, রাজেশ বিবেক, শ্রীবল্লভ ব্যাস, রাজ জুৎশি, প্রদীপ রাওয়ত, অখিল শর্মা, অখিল শর্মা, অখিল শর্মা, রাজেশ বিবেক, হাজী, আদিত্য লাখিয়া, জাভেদ খান, এ কে হাঙ্গল-সহ আরও অনেকে। চলচ্চিত্রটির সঙ্গীত রচনা করেছেন এ আর রহমান। ছবির মূল গল্প ছিল, স্বাধীনতার প্রাক্কালে গ্রামীণ গল্পকে কেন্দ্র করে। যাঁরা উচ্চ কর এবং বেশ কয়েক বছরের খরার ভারে জর্জরিত। গ্রামবাসীদের বকেয়া কর এড়ানোর জন্য ব্রিটিশ শাসকরা তাঁদের ক্রিকেট খেলার চ্যালেঞ্জ জানায়। গ্রামবাসীরা তাদের কাছে অপরিচিত এই খেলা শেখা এবং জয়ের জন্য কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সেই নিয়েই ছবির গল্প এগোবে। ‘লগান’ অসংখ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এবং একাধিক পুরস্কার অর্জন করেছিল, এটি ছিল শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য অ্যাকাডেমি পুরস্কারে মনোনীত হওয়া তৃতীয় এবং ২০২৫ সাল পর্যন্ত শেষ ভারতীয় চলচ্চিত্র।

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের