আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাগদান সারলেন বিশ্বের সবচেয়ে ছোট উচ্চতার গায়ক আব্দু রোজিক, পাত্রী কে?

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই আলোচনায় রয়েছেন বিশ্বের সবচেয়ে ছোট উচ্চতার গায়ক আবদু রোজিক। তিনি নিজেই জানিয়েছিলেন খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন গায়ক। যদিও গায়কী প্রতিভার থেকে তিনি ভারতীয়দের নজরে এসেছিলেন বিগবস ১৬-প্রতিযোগী হওয়ার পর থেকে। তাঁর বিয়ের খবর শুনে স্বাভাবিকভাবেই অবাক হয়ে গিয়েছেন ভক্তকুল। অনেকেই ভেবেছেন হয়তো প্র্যাঙ্ক করেছেন তাজিকিস্থানি গায়ক। কিন্তু একেবারেই পাকা খবর। গতকাল রাতে হয়ে গিয়েছে তাঁর বাগদান।

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় গায়ক তাঁর বাগদান অনুষ্ঠানের একাধিক সুন্দর ছবি শেয়ার করেছেন। গায়ক জানিয়েছেন তাঁর বাগদত্তার নাম আমিরা। তবে তাঁর মুখ দেখাননি তিনি।আবদু জানান, তাঁরা গত চার মাস ধরে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। জুলাই মাসে তিনি বিয়ে করবেন এবং তাঁর বিয়েতে সুপারস্টার সলমান খান উপস্থিত থাকবেন। ছবিতে, বাগদান অনুষ্ঠানে আবদুকে একটি ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। তবে তার বাগদত্তা আমিরার মুখ সাদাঘোমটা দিয়ে ঢাকা ছিল। আবদু তাঁকে হার্টের আকৃতির একটি এনগেজমেন্ট রিং পরালেন। বিয়ের বিষয়ে একটি সংবাদমাধ্যমকে আবদু বলেছেন, “আমিরা “সুন্দর, তাঁর লম্বা চুল এবং সুন্দর চোখে আমি মুগ্ধ। আমিরা শারজাহতে ব্যবসায় প্রশাসন নিয়ে পড়াশোনা করছেন। তিনিই একজন যার দ্বারা আমি সম্মানিত এবং প্রশংসা অনুভব করেছি। তাই আমরা আমাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমি খুশি যে আমার মতো একজন ছোট ছেলে প্রেম খুঁজে পেয়েছে।” আবদু ৭ জুলাই আমিরার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন। তাঁর বিয়ে দুবাইতে অনুষ্ঠিত হবে। যেখানে সালমান খান উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার, গায়ক তাঁর বিয়ের ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “আমি আমার জীবনে কল্পনাও করিনি যে আমি এমন একজন প্রেমিকা পাব, এত ভাগ্যবান হব যে আমাকে সম্মান করবে এবং আমার জীবনের বাধাগুলির দ্বারা বোঝা হবে না।”

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ