Cannes Film festival 2022: কানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক-ঐশ্বর্যও

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ থেকে শুরু হচ্ছে ৭৫ তম ‘কান চলচ্চিত্র উৎসব’। এই বছর ভারতের জন্যে সুখবরটি হল, এবার কানের জুরির সদস্য হচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যিনি গতকালই ফ্রান্সে পৌঁছে গিয়েছেন। সেখান থেকে একাধিক ছবি এবং ভিডিও দিয়ে ভক্তদেরকে নিজের যাত্রাপথের অভিজ্ঞতা শেয়ার করেছেন নায়িকা। শোনা গিয়েছে, এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে হাঁটবেন সুরকার এ আর রহমান, হিনা খান সহ প্রমুখ তারকারা।

অক্ষয় কুমারের কথা থাকলেও তিনি কিছুদিন আগেই করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনি যেতে পারছেন না কানে। গতকাল ই কানের উৎসবে যাওয়ার জন্যে রওনা দিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন এবং তাদের মেয়ে আরাধ্যা। মুম্বই বিমানবন্দরেই নায়িকা ক্যামেরাবন্দি হয়েছিলেন, যেখানে নায়িকাকে কালো শার্ট জ্যাকেট এবং উঁচু বুটের সঙ্গে কালো ডেনিমে দেখা যাচ্ছিল। অভিষেক কে ব্যাগি জিন্স এবং জুতার সঙ্গে, নীল হুডিতে দেখা গিয়েছে আর লম্বা গোলাপি টি-শার্ট এবং ঢিলেঢালা জিন্সে আরাধ্যাকে বেশ সুন্দর দেখাচ্ছিল। ঐশ্বর্য ২০০২ সাল থেকে মর্যাদাপূর্ণ কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন। বছরের পর বছর ধরে, অভিনেত্রী এই ইভেন্টে উপস্থিতি হচ্ছেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালের একজন জুরি সদস্য হয়েছেন দীপিকা পাড়ুকোন। এই অনুষ্ঠানের জন্য বর্তমানে ফ্রান্সে রয়েছেন এই অভিনেত্রী। কাল থেকেই বিউটি শুরু করেছেন নায়িকা দীপিকা। এমনকী রেবেকা হলদের সঙ্গে ডিনারেও আমন্ত্রিত ছিলেন নায়িকা। সেই সব ছবিই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন নায়িকা। এদিকে, কাজের ফ্রন্টে, ঐশ্বর্যকে পরবর্তীতে মণি রত্নমের ‘পোনিয়িন সেলভান’-এ অভিনয় করতে দেখা যাবে।অভিষেককে শেষবার ইয়ামি গৌতম এবং নিমরত কৌরের সহ-অভিনেতা ‘দাসভি’-ছবিতে দেখা গিয়েছিল।

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের