কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: শিক্ষিকা হিসেবে যখন জনসুমারির কাজের দায়িত্ব পড়েছিল তখন খানিকটা ধর্ম সঙ্কটে ভুগছিলেন রুমি ডেকা। ‘শ্যাম রাখি না কুল রাখি’ এমন দোটানায় কার্যত রাতের ঘুম উবে গিয়েছিল। একদিকে চাকরি বাঁচানোর তাগিদ। অন্যদিকে মাতৃত্বের দায়িত্ব পালন। তবে শেষ পর্যন্ত বুদ্ধি খাটিয়ে ‘শ্যাম ও কুল’ দুই-ই বজায় রেখেছেন। এক সন্তানকে কোলে নিয়ে ও অন্য সন্তানের হাত ধরে বাড়ি-বাড়ি ঘুরে ‘জনসুমারির’ দায়িত্ব সামলে চলেছেন তিনি। রুমির এমন দায়িত্ববোধের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। দেশের সচেতন নাগরিক ও মাতৃত্বের দায়িত্ব একসঙ্গে সামলানোর জন্য তাঁকু কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

২০১১ সালের পরে দেশে ফের শুরু হয়েছে জনগণনার কাজ। অসমের স্কুল শিক্ষিকা রুমি ডেকারও দায়িত্ব পড়েছে বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন রুমি।  যেখানে তাঁকে যমজ মেয়েকে সঙ্গে নিয়ে জনশুমারির কাজে বাড়ি বাড়ি যেতে দেখা যাচ্ছে। ছোট্ট দুই যমজ সন্তানকে নিয়ে ঘন্টার পর ঘন্টা ক্লান্তিহীনভাবে কাজ করার প্রসঙ্গে রুমি জানিয়েছেন, ‘দায়িত্ব পালনের সময় ছোট্ট দুই সন্তানকে সঙ্গে নেওয়া ছাড়া আর কোনও বিকল্প পথ ছিল না। প্রতিদিন প্রচুর বাড়িতে যেতে হয়। ততক্ষণ ছোট্ট দুই শিশুকে সামলানোর মতো কেউ নেই। তাই দুধের শিশুদের নিয়েই ঘন্টার পর ঘন্টা এক বাড়ি থেকে আর এক বাড়িতে ছুটে বেড়াতে হচ্ছে।’

স্ত্রীর এমন নিষ্ঠার প্রশংসা করেছেন রুমির স্বামীও। তাঁর কথায়, ‘রুমির নিয়মিত শিক্ষকতার চাকরি এবং আদমশুমারির দায়িত্ব—দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। রুমি যে স্কুলে শিক্ষকতা করেন তা বাড়ির কাছেই। অথচ আদমশুমারির দায়িত্ব পালনের জন্য তাঁকে বিভিন্ন স্থান ও বাড়ি-বাড়ি যেতে হয়।’ রুমি যে সাধারণ মানুষের সহযোগিতা পেয়েছেন তা উল্লেখ করে তাঁর স্বামী বলেন, ‘অধিকাংশ মানুষই তাঁকে সমর্থন করছেন এবং আমরা সত্যিই এর জন্য কৃতজ্ঞ।’

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক