Loading live market data...
Loading active stocks...
Connecting...

মুম্বইতে ১৫ কোটির ৬ টি ফ্ল্যাট কিনলেন অভিষেক বচ্চন, ব্যবসা শুরু করবেন নাকি?

তাঁর ছয়টি ফ্ল্যাট বোরিভালি পূর্বে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে (WEH) বরাবর একটি উঁচু কাঠামোর ৫৮ তলায় অবস্থিত। অভিনেতা এই ছয়টি ফ্ল্যাট ২৮ মে কিনেছেন।যাতে তিনি ১০ টি পার্কিং স্পেস পেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে বাবার মতো প্রতিষ্ঠিত হতে পারেননি ঠিকই, কিন্তু সম্পত্তি বাড়ানোর চিন্তাধারা একেবারে বাবার মতোই রপ্ত করেছেন জুনিয়র বচ্চন অভিষেক বচ্চন। হ্যাঁ, সম্প্রতি মুম্বইতে ৬ টি আবাসন কিনলেন অভিষেক বচ্চন। যার মোট মূল্য ১৫ কোটি। তবে অভিষেক বচ্চন তাঁর ব্যক্তিগত জীবনকে সর্বদাই আড়ালে রাখেন। তবে সম্প্রতি কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, অভিনেতা মুম্বাইয়ের বোরিভালিতে একসঙ্গে ছয়টি ফ্ল্যাট কিনেছেন। যেটি ওবেরয় রিয়েলটির ওবেরয় স্কাই ১ সিটি প্রকল্পের অধীনে। Zapkey.com দ্বারা প্রাপ্ত সম্পত্তি রেজিস্ট্রেশনের কাগজপত্র অনুসারে, সবকটি ফ্ল্যাটের মোট মূল্য ১৫.৪২ কোটি টাকা। কথিত আছে, অভিনেতা প্রতি বর্গফুট ৩১,৪৯৮ এর বিনিময়ে ৪,৮৯৪ বর্গফুট RERA কার্পেট কিনেছেন। আর তাঁর ছয়টি ফ্ল্যাট বোরিভালি পূর্বে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে (WEH) বরাবর একটি উঁচু কাঠামোর ৫৮ তলায় অবস্থিত। অভিনেতা এই ছয়টি ফ্ল্যাট ২৮ মে কিনেছেন।যাতে তিনি ১০ টি পার্কিং স্পেস পেয়েছেন।

প্রতিবেদন অনুসারে, ছয়টি ফ্ল্যাটের মধ্যে দুটি ২৫২ বর্গফুট, দুটি আনুমানিক ১১০০ বর্গফুট (কার্পেট) এলাকা জুড়ে বিস্তৃত এবং বাকি দুটির পরিমাপ ১০৯৪ বর্গফুট।তবে এই প্রথম নয়, অভিষেক এর আগেও ওবেরয় রিয়েলটি বিল্ডিংয়ে বিনিয়োগ করেছিলেন। ২০২১ সালে, তিনি মুম্বাইয়ের ওবেরয় ৩৬০ ওয়েস্ট বিল্ডিং-এ একটি ফ্ল্যাট ৪৫.৭৫ কোটিতে ওবেরয় রিয়েলটির মাধ্যমে বিক্রি করেছিলেন। যেটি ২০১৪ সালে প্রায় ৪১ কোটি টাকায় কিনেছিলেন। এদিকে ব্যক্তিগত জীবনে বহুদিন ধরেই জল্পনায় ছিল যে, স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তাঁর বিচ্ছেদ হতে চলেছে। কারণ বহুদিন ধরেই তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছিল না।

কিন্তু এই জল্পনা একেবারেই ভুল। বরং গত জানুয়ারিতেই দাম্পত্য জীবনের ১৫ বছর অতিক্রান্ত করেছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। অভিষেককে শেষবার পর্দায় দেখা গিয়েছিল, ঘুমররে। পরবর্তীতে তাকে সুজিত সরকারের শিরোনামহীন ছবিতে দেখা যাবে, যেখানে জনি লিভার, অহিল্যা বামরু এবং জয়ন্ত ক্রিপলানির মুখ্য ভূমিকায় থাকবেন। ছবিটি প্রযোজনা করেছেন রনি লাহিড়ী ও শীল কুমার। এটি এই বছরের শেষের দিকে ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। উপরন্তু, তার কাছে তরুণ মনসুখানির হাউসফুল 5 রয়েছে, যেখানে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ এবং আরও অনেকে অভিনয় করছেন। যেটি আগামী বছর ২০২৫ সালে মুক্তি পাবে।

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার