TAM-এর রিপোর্ট অনুযায়ী, টিভি বিজ্ঞাপণে সবচেয়ে বেশি দৃশ্যমান হন অক্ষয় কুমার!

টেলিভিশনে সর্বাধিক দৃশ্যমান সমর্থনকারীদের তালিকার শীর্ষে নথিভুক্ত হয়েছেন। সমস্ত চ্যানেলে প্রতিদিন প্রায় ৩৭ ঘন্টা গড় দৃশ্যমানতার সঙ্গে, দৃশ্যমান হচ্ছেন এই তারকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতের অভিনেতা-অভিনেতারা শুধুই সিনেমা বা ওয়েবসিরিজে আবদ্ধ থাকেন তা নয়, তাঁদের খ্যাতির সুবাদে এক একজন দাপুটে অভিনেতা-অভিনেত্রীরা ভাগ নেন কমার্শিয়াল বিজ্ঞাপণেও, ব্র্যান্ড অ্যাম্বাসাডারের ভূমিকায়। যাতে মানুষ তাঁদের পছন্দের নায়ক-নায়িকাদের মুখ দেখে সেই ব্র্যান্ড কিনতে উদ্যত হন। এবং সেই কোম্পানির বিক্রয়ও আকাশছোঁয়া হয়। এই ক্ষেত্রে বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা বিভিন্ন দৈনন্দিন প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ভূমিকায় রয়েছেন। কেউ যুগের পর যুগ ধরে সেই কোম্পানির মুখ্য মুখ হয়ে থাকেন, আবার কেউ অল্প কিছুদিনের মধ্যেই সেখান থেকে বিদায় নেন।

তবে এই ক্ষেত্রে বলিউডের একজন সুপারস্টারের নাম দীর্ঘদিন ধরে একই পর্যায়ে বজায় রয়েছে। যদিও বলিউডের বাকি সব স্টারের থেকে তিনি অনেকটাই ফার্স্ট। বছরে তাঁর একাধিক ছবিও মুক্তি পায়, পাশাপাশি নব্বই দশক থেকে একাধিক প্রজন্মের নায়িকার সঙ্গে জুটি বেঁধে আজও দাপিয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমার। তিনি সিনেমা ছাড়াও, বিজ্ঞাপন জগতেও নিজের নাম তৈরি করেছেন। বর্তমানে রিয়েল এস্টেট থেকে জুতা সমস্ত রকমের বিজ্ঞাপণে অংশ নিয়েছেন অক্ষয়৷ সুতরাং অবাক হওয়ার কিছু নেই যে, অভিনেতা TAM-এর সর্বশেষ AdEx রিপোর্টে (জানুয়ারি-জুন 2022) এবং টেলিভিশনে সর্বাধিক দৃশ্যমান সমর্থনকারীদের তালিকার শীর্ষে নথিভুক্ত হয়েছেন। সমস্ত চ্যানেলে প্রতিদিন প্রায় ৩৭ ঘন্টা গড় দৃশ্যমানতার সঙ্গে, দৃশ্যমান হচ্ছেন এই তারকা। আর তারপরেই রয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন এবং আলিয়া ভাট। যারা প্রতিদিন টেলিভিশন পর্দায় দৃশ্যমান হয়, যথাক্রমে 18 এবং 14 ঘন্টা ধরে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন তাঁরা। সুতরাং এখানেই প্রামাণিত যে, অক্ষয় কুমার বিজ্ঞাপনদাতা এবং দর্শক উভয়ের শীর্ষ পছন্দের তালিকায় প্রথমেই রয়েছেন।

সামাজিকভাবে সচেতন, এবং বিশ্বস্ত সেলিব্রিটির তুলনায় অক্ষয় বেশি টেলিভিশনে বিজ্ঞাপণ করেন। যদিও বর্তমানে চলচ্চিত্র তারকারা ৮০ শতাংশের বেশি বিজ্ঞাপণে অবদান রাখছেন। এমনকি অক্ষয় কুমারের স্ত্রী, লেখিকা টুইঙ্কেল খান্নাও অভিনেতার সঙ্গে এই তালিকায় জায়গা পেয়েছেন। উল্লিখিত সময়ের মধ্যে 50%-এরও বেশি বিজ্ঞাপনগুলি শীর্ষে রয়েছেন, তিন সেলিব্রিটি দম্পতি- কুমার-খান্না শীর্ষে, অমিতাভ এবং জয়া বচ্চন দ্বিতীয়, রণবীর কাপুর এবং আলিয়া অনুসরণ। অক্ষয় কুমারকে খুব শীঘ্রই দেখা যাবে, তাঁর পরবর্তী চলচ্চিত্র, রাম সেতুতে, যেটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম। যেখানে অভিনয় করছেন সহ-অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত ভারুচা।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭