রোজার মধ্যেই কেক মুখে পুড়ে বেকায়দায় অভিনেতা অনন্ত জলিল

অনুষ্ঠান শেষে দুই ছেলেকে পাশে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন অনন্ত জলিল। আর সেখানেই অঘটন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ কী কেলেঙ্কারি করে বসলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক অনন্ত জলিল। যিনি কিনা বাংলাদেশের শাহরুখ খান হিসেবে পরিচিত। গতমাসেই সে কথা প্রকাশ্যে এসেছে। তবে এদিন তিনি ঘটিয়ে ফেললেন অঘটন। আগামী ২১ এপ্রিল পবিত্র ঈদ। আর মাস ভরে চলছে রোজা। এই সময়ে সারাদিন উপোস করার পর সন্ধ্যায় রোজা ভাঙেন ইসলাম ধর্মাবলম্বীরা। কিন্তু এদিন ইফতারের আগেই খেয়ে ফেললেন অনন্ত জলিল। ভুলক্রমে কিংবা অনিচ্ছাসত্ত্বেও ঢালিউডের যুগান্তকারী নায়ক অনন্ত জলিল মুখে পুরে দিলেন আস্ত একখান কেক।

আসলে আজ অনন্তের জন্মদিন। আর রোজার মধ্যেই জন্মদিন পালন করলেন চিত্রনায়ক। তাই কেক কাটতেই ভুলবশত খেয়ে ফেললেন কেকের একটি টুকরো। বরাবরের মতো প্রতি বছর এই দিনেও পরিবার, সহকর্মী ও ভক্তরা নায়ককে ভালোবাসায় ভরিয়ে দিলেন। দূরদূরান্তের বিভিন্ন জেলা থেকে প্রিয় নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছুটে এসেছেন ভক্তরা। জন্মদিন উপলক্ষে সোমবার সকালে ঢাকায় নিজস্ব বাসভবনেই এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

অনুষ্ঠান শেষে দুই ছেলেকে পাশে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন অনন্ত জলিল। আর সেখানেই অঘটন। কেক কেটে ছেলেদের খাইয়ে দেওয়ার পরেই পরিচালক মোহাম্মদ ইকবাল নায়কের মুখে কেক তুলে দেন। নায়কের কেক খাওয়ার সাংবাদিকদের কেক খাওয়ার জন্যে অফার করতেই সাংবাদিকরা বলেন, তাঁদের আমরা রোজা। তখনই অভিনেতার মনে পড়ে যায়, তিনিও রোজা রেখেছেন। এ ঘটনায় তখন হেসে লুটোপুটি খান সবাই। প্রকৃতপক্ষে ভুলক্রমে কেক খেয়ে ফেলেন নায়ক।

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যাহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার