পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

টলিউডে ফের অঘটন। শোকের ছায়া অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়ের পরিবারে। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন বড় পর্দার অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে ফের অঘটন। শোকের ছায়া অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়ের পরিবারে। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন বড় পর্দার অভিনেতা। যিনি শুধু বাংলা নয়, হিন্দি ছবিতেও কাজ করেছেন। ‘টু ফ্রেন্ডস’, ‘পক্ষীরাজের ডিম’, ‘দ্য একেন’, ‘হুব্বা’, ‘রিটার্ন গিফট’-সহ একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের জন্যে প্রশংসা কুড়িয়েছেন অনুজয়। এবার তাঁর ব্যক্তিগত জীবনে শোকের ছায়া।

বুধবার (৯ জুন) সকালে মারা গিয়েছেন তাঁর বাবা। তবে বাবার চলে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না অভিনেতা এবং তাঁর পরিবার। কারণ তেমন অসুস্থ ছিলেন না তিনি। আচমকাই মৃত্যু হয়েছে অভিনেতার বাবার। বিষয়টা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অনুজয়ের স্ত্রী দেবারতি চক্রবর্তী। তাঁর কথায়, ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল তাঁর শ্বশুরের। বৈদ্যবাটি থেকে কলকাতায় নিয়ে আসা হয়। গত ৬ জুন একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। পরিকল্পনা করা হয়েছিল, হাসপাতালে থেকে ছাড়া পেলে পালমোনোলজিস্ট দেখিয়ে সঠিক চিকিৎসা করানো হবে। তা আর হল না।

অভিনেতার স্ত্রী আরও বলেন, হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু ৮ জুন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেই কারণেই চিকিৎসকেরা ঝুঁকি নেননি। হাসপাতালেই রেখে দেওয়া হয় তাঁর শ্বশুরকে। অবস্থার অবনতি দেখে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। সেখানেই আজ সকালে মৃত্যু হয়েছে অভিনেতার বাবার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা এবং তাঁর পরিবার।

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বাই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

স্বরূপ বিশ্বাসকে নিয়ে স্টুডিওপাড়ায় পুলিশ, টেকনিশিয়ানের অফিসে চলছে তল্লাশি

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট