Loading live market data...
Loading active stocks...
Connecting...

আদিপুরুষের টিজার দেখে ঠকলেন অভিনেতা বিষ্ণু মাঞ্চু

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ টিজার মুক্তি পাওয়ার পর থেকেই ওম রাউত পরিচালিত আদিপুরুষ(adipurush) ছবিটি নিয়ে দর্শকমহলে বিতর্ক দেখা দিয়েছে। ইতিমধ্যেই ছবিটি নিয়ে মুখ খুলেছেন একাধিক অভিনেতা অভিনেত্রী থেকে রাজনৈতিক নেতা নেত্রীরা। এবার এই বিতর্কে মুখ খুললেন অভিনেতা বিষ্ণু মাঞ্চু(Vishnu Manchu)। এমনকি ছবির টিজারটি দেখে তিনি প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন অভিনেতা। এক বেসরকারি সংবাদমাধ্যমকে বিষ্ণু মাঞ্চু জানিয়েছেন, তিনি প্রভাস এবং সইফ আলি খান অভিনীত এই ছবিটিকে একটি লাইভ অ্যাকশন ফিল্ম হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু পরিবর্তে টিজার দেখে তিনি হতাশ হয়েছেন।

বিষ্ণু মাঞ্চু এইমুহূর্তে তাঁর আসন্ন ছবি গিন্নার প্রচারে ব্যস্ত । এই ছবির প্রচারের সময়েই এক বেসরকারি সংবাদমাধ্যমকে আদিপুরুষের টিজার প্রসঙ্গে তেলুগু তারকা বলেন, “আমি একজন তেলেগু জাতির মানুষ হিসেবে এই ছবির সম্পর্কে নিজের মতামত প্রকাশ করছি। আমরা সবাই ভেবেছিলাম যেহেতু ছবিটি রামায়ণের কাহিনীর উপর নির্ভর করে তৈরি হচ্ছে, তাই এটি একটি মূলধারার লাইভ-অ্যাকশন মুভি হবে। কেউই আশা করেনি যে এটি একটি অ্যানিমেটেড ফিল্ম হবে। তাই সবাই হতাশ হয়েছেন। যদি আগে থেকে বলা হত এটা একটা অ্যানিমেটেড ফিল্ম, এবং তারপরে টিজার রিলিজ করা হত তাহলে কোনও ট্রোল হত না। তিনি আরও বলেন, “আমি বাহুবলীতে প্রভাসকে দেখেছি, পরিচালক এস এস রাজামৌলির, আগের ছবি তানহাজি দ্য আনসাং ওয়ারিয়র সত্যিই ভাল ছিল, আমি এবারও দুর্দান্ত কিছু আশা করেছিলাম। এত বড় শিল্পীরা যখন একসঙ্গে কোনও কাজ করেন তখন, মানুষ বড় কিছুই আশা করবে,সেটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে হঠাৎ নেমে এসে দর্শকদের এই অ্যানিমেশনটি দেখানো হয়েছে তাই দর্শকরা এইভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন”।

উল্লেখ্য ওম রাউত পরিচালিত আদিপুরুষ ছবিটি রামায়ণের উপর ভিত্তি করে তৈরি একটি ৩ডি চলচ্চিত্র। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, সইফ আলি খান, কৃতি স্যানন এবং সানি সিং। চলচ্চিত্রটি ২০২৩ সালের ১২ জানুয়ারী মুক্তি পেতে চলেছে।

বিয়ে বাড়িতে গিয়ে খুন বিজেপি নেতা, ৩ দিন পর খুনের অভিযোগ দায়ের ছেলের

যুবভারতীতে গোলহীন ড্র: কামিন্সের ব্যর্থতা ও লোবেরার ভুলে হাতছাড়া লিগ শীর্ষের সুযোগ

সুদর্শন-সুন্দরের জোড়া অর্ধশতরান, হায়দরাবাদকে ১৬৯ রানের লক্ষ্য দিল গুজরাত

পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শমীক ভট্টাচার্য, কারণ কী?

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা