মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিপাকে পড়লেন বলিউডের অভিনেতা ডিনো মোরিয়া। মিঠি নদীর সংস্কার মামলায় আটক করা হয়েছে তাঁকে। ২০২৫ সালের মে মাস থেকে মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের আর্থিক দুর্নীতির তদন্তকারী দলের জেরার মুখে পড়েছিলেন ডিনো। বারবার তাঁকে সেই দুর্নীতির তদন্তে সমন করা হচ্ছিল। আজ, শুক্রবারও ডিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সূত্রের খবর, তদন্তে অসহযোগিতার জন্য আটক করা হয়েছে বলিউডের অভিনেতাকে। এদিনই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ডিনো ছাড়াও মিঠি নদীর সংস্কারে দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে তাঁর ভাই সান্তিনো রোকো মোরিয়ার। তাঁকেও এদিন জিজ্ঞাসাবাদ করছে মুম্বই পুলিশের ওই বিশেষ তদন্তকারী দল।

মুম্বইয়ের বন্যা আটকাতে মিঠি নদী থেকে পলি তুলে তার নাব্যতা বাড়ানোর চেষ্টা করেছিল প্রশাসন। আর তাতেই কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। অভিযোগ উঠেছিল, নদী থেকে পলি তোলার জন্য যে টাকা বরাদ্দ হয়েছিল, তা সঠিক জায়গায় খরচ করা হয়নি। সেই কাজের টেন্ডার দেওয়া হয়েছিল কেতন কদমের কোম্পানি ‘ভোডার ইন্ডিয়া এলএলপি’-কে। দুর্নীতির অভিযোগে চলতি বছরের মে মাসে গ্রেফতার করা হয়েছে কেতন কদম ও তাঁর স্ত্রী-ভাইকে। কেতনের স্ত্রী ও ভাই মিলে একটি বেসরকারি কোম্পানি চালাত তার নাম ‘ইউবিও রাইডজ প্রাইভেট লিমিটেড’ (UBO Ridez Private Limited)। তদন্তকারীরা কদম পরিবার ও সান্তিনো রোকো মোরিয়া অর্থাৎ ডিনোর ভাইয়ের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টি জানতে পারেন। তারপর থেকেই মিঠি নদীর সংস্কারের দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন বলিউড অভিনেতা ডিনো মোরিয়া।

আরও পডুন: এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

মুম্বই পুলিশের অর্থনৈতিক দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, এই মামলায় মে মাসের শুরুর দিকে কেতন কদমকে গ্রেফতার করা হয়েছিল। এই ব্যক্তির সঙ্গে অভিনেতা ডিনো মোরিয়া এবং তাঁর ভাইয়ের যোগাযোগ রয়েছে বলে খবর পুলিশ সূত্রে। আর সেই কারণেই ৪৯ বছরের বারবার জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। এদিনও ডিনোকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তদন্তে সহযোগিতা না করায় আটক করা হয়েছে। সূত্রের খবর, কেতন কদম এবং তাঁর আরও এক সহযোগী জয় যোশীর ফোনের কল রেকর্ড খতিয়ে দেখার পর তদন্তকারীদের কাছে এসেছিল ডিনো মোরিয়ার নাম। কেতনের সঙ্গে একাধিক বার কথা হয়েছে অভিনেতা এবং তাঁর ভাইয়ের। কল রেকর্ডে তেমনটাই দেখা গিয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

রাত জেগে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? এখন থেকে এভাবে নিন পায়ের যত্ন

এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

একই মণ্ডপে ১১২ টি দুর্গা প্রতিমা! বিশ্বরেকর্ডের পথে নদিয়ার কামালপুর

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র করে ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP