এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  যেখানে পড়াশোনা, খেলাধুলা আর যত্নে সময় কাটানোর কথা ছোট্ট শিশুর, সেখানেই দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। মেঝেতে শুয়ে রয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক শিক্ষিকা। আর তাঁর পায়ের উপর দাঁড়িয়ে পা টিপে দিচ্ছে এক নাবালিকা! শুধু তা-ই নয়, কোথায় কী ভাবে চাপ দিতে হবে, ভিডিয়োয় সেই নির্দেশও দিতে শোনা যাচ্ছে মহিলাকে। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার এই দৃশ্যের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন।

অঙ্গনওয়াড়ি সহায়িকার পা টিপছে ছোট্ট পড়ুয়া। ভিডিয়ো ভাইরাল হতেই ছিন্দওয়াড়ায় চাঞ্চল্য। ঘটনাটি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার পরাসিয়ার চাঁদামেটা এলাকার ১২ নম্বর ওয়ার্ডের চাচা মহল্লার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বলে জানা গিয়েছে। সম্প্রতি সেখানকার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মেঝেতে শুয়ে রয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক সহায়িকা। তাঁর পায়ের উপর দাঁড়িয়ে এক ছোট্ট বালিকা পা টিপে দিচ্ছে। ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে, শিশুটি কী ভাবে পা টিপবে, কোথায় চাপ দিতে হবে তা নিয়ে নির্দেশ দিচ্ছেন ওই সহায়িকা। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পর তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিবেশ ও শিশুদের সঙ্গে কর্মীদের আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


আরও পড়ুনঃ পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

ঘটনাটি সামনে আসার পর শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কী ধরনের পরিবেশে রাখা হচ্ছে, তাদের সঙ্গে কর্মীদের আচরণ কেমন এবং তাদের দিয়ে কোনও ব্যক্তিগত কাজ করানো হচ্ছে কি না এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিয়োটি ঠিক কখন ধারণ করা হয়েছিল, ঘটনার নেপথ্যে কী ছিল এবং ওই সহায়িকার বিরুদ্ধে প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

রাত জেগে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? এখন থেকে এভাবে নিন পায়ের যত্ন

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

একই মণ্ডপে ১১২ টি দুর্গা প্রতিমা! বিশ্বরেকর্ডের পথে নদিয়ার কামালপুর

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র করে ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য