আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তানজানিয়া ভ্রমনে নিজের হাতে ডিম রান্না করলেন অভিনেতা রামচরন

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ২০২২-এ বলিউডের ব্লকবাস্টার সিনেমা গুলির মধ্যে অন্যতম “আরআরআর” (RRR) । এই বছর দেশের সর্বাধিক ব্যবসা করা সিনেমা গুলির মধ্যে জায়গা করে নিয়েছে এস এস রাজামৌলি  (Rajamouli) পরিচালিত এই সিনেমা। দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও ভালো ফল করেছে সিনেমাটি। ছবির এই অভূতপূর্ব সাফল্যে খুশির হাওয়া ছবির কলাকুশলি থেকে প্রযোজক পরিচালকদের মনেও। আর এই খুশির মুহূর্তে স্ত্রীকে নিয়ে তানজানিয়া (Tanzaania) ভ্রমনে গিয়েছেন ছবির অভিনেতা রামচরন (Ramcharan)। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করেছেন অভিনেতা যা মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়।

রামচরনের পোস্ট করা ভিডিওটিতে তানজানিয়ায় কাটানো একাধিক মুহূর্তের কোলাজ লক্ষ্য করা গিয়েছে। ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে তানজানিয়ার রাস্তায় একটি হুড খোলা জিপ চালাচ্ছেন অভিনেতা এবং তাঁর পাশের সিটে বসে রয়েছে একটি বাচ্চা। জিপের দরজার উপর একটি লোক বসে রয়েছে। রামচরন তাঁর সঙ্গে কথোপথনে ব্যাস্ত। আবার কখনও জিপের উপর বসে চুল ঠিক করছেন তিনি। জিপে বসে বন্য প্রানীদের ক্যামেরা বন্দি করতেও দেখা গিয়েছে অভিনেতাকে। এরপরেই দেখা যাচ্ছে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে ডিম রান্না করছেন অভিনেতা। ভিডিও গুলিতে রামচরনের পরণে ছিল একটি কালো টি-শার্ট, এবং একটি নীল জ্যাকেট। এর সঙ্গে নিচে ম্যাচিং প্যান্ট এবং সাদা জুতো পরেছিলেন রামচরন। তাঁর চোখে ছিল রোদচশমা। ভিডিওর ক্যাপশনে অভিনেতা লিখেছেন “আন্টেমড আফ্রিকা”।

রামচরনের স্ত্রী উপাসনাও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের বেড়ানোর একাধিক ছবি পোস্ট করেছেন। উপাসনার পোস্ট করা ছবি গুলির একটিতে তাঁকে খাবার পরিবেশন করতে দেখা গিয়েছে। একটি ছবিতে রয়েছে তানজানিয়ার সমুদ্রের দৃশ্য, অপর একটি ছবিতে বিমান থেকে মেঘের দৃশ্য। এছাড়াও জঙ্গল, বন্যপ্রাণী এবং সূর্যাস্তের ছবি পোস্ট করেছেন উপাসনা। ছবিগুলির ক্যাপশনে রামচরনের মতই উপাসনা লিখেছেন “আন্টেমড আফ্রিকা”।

উল্লেখ্য সম্প্রতি জাপানে মুক্তি পেয়েছে আরআরআর। ছবির মুক্তির কারনে জাপানে ছিলেন পরিচালক রাজামৌলি, অভিনেতা রামচরনের জুনিয়র এনটিআর সহ পুর টিম। জাপানে কাজ শেষ করেই স্ত্রীকে নিয়ে তানজানিয়া ভ্রমনে গিয়েছেন অভিনেতা।

আরও পড়ুনঃ “আরআরআর” সিনেমার নাটু নাটু গানে পা মেলালেন জাপানি ইউটিউবার মায়ো

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ