আত্মহত্যার মামলায় তাঁকে না জড়ানোর অনুরোধ, বোম্বে হাইকোর্টের দ্বারস্থ সলমান

সলমান খানের আইনজীবী আবাদ পোন্ডা পিটিশনে অভিনেতার নাম বাদ দেওয়ার অনুরোধ করেছেন। এবং দাবি করেছেন যে, "আবেদনকারী অভিনেতার বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৪ এপ্রিল কাকভোরে বলিউড সুপারস্টার সলমান খানের বাইকে করে এসে দুই দুষ্কৃতী চার-পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পালায়। তাঁদের ৪ লাখ টাকা দিয়ে ভাড়া করেছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবল। উদ্দেশ্য ছিল, সলমানকে ভয় দেখানো। বহুদিন আগে থেকেই সলমানের উপর নজরদারি রেখেছেন গ্যাংস্টারের দলবল। ১৯৯৮ সালে সলমান লরেন্স বিষ্ণোই জাতির ঈশ্বর কালো হরিনকে হত্যা করেই বিষ্ণোই সম্প্রদায়ের নজরে পড়ে যায়। যতদিন না তিনি বিষ্ণোইদের কাছে ক্ষমা চাইবেন, ততদিন এভাবেই সলমানকে মারার ছক কষতে থাকবে লরেন্স বিষ্ণোই, জেলে বসে এমনটাই জানিয়েছেন তিনি। যদিও ১৪ এপ্রিল সলমনের বাড়িতে হামলাকারীদের মধ্যে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

যার মধ্যে একজন জেলেই আত্মহত্যা করেছেন। প্রথমেই নিহত অপরাধীর বাড়ির লোক পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। এবং বলেছেন, পুলিশরাই তাঁকে খুন করেছে। তবে সলমান অভিযুক্ত অনুজ থাপনের মৃত্যুর মামলা থেকে তার নাম বাদ দেওয়ার আবেদন করেছেন। বুধবার, সলমান বম্বে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন। যাতে তিনি বলেছেন, তার বাড়িতে গুলি চালানোর মামলায় পুলিশ হেফাজতে আত্মঘাতী অভিযুক্ত অনুজ থাপনের মায়ের করা আবেদন থেকে তাঁর নাম যেন বাদ দেওয়া হয়। সলমান খানের আইনজীবী আবাদ পোন্ডা পিটিশনে অভিনেতার নাম বাদ দেওয়ার অনুরোধ করেছেন। এবং দাবি করেছেন যে, “আবেদনকারী অভিনেতার বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। আসলে অভিনেতা এখানে শিকার। তাকে এবং তার বাড়িতে হামলার চেষ্টা করা হয়েছে। হামলার কারণ তিনি জানেন না। কে এর পিছনে এবং কাকে গ্রেফতার করা হয়েছে, সেটাও তিনি জানেন না। তাকে আসামী হিসেবে নামকরণ করে ভুল বার্তা পাঠানো হচ্ছে এবং তার সুনাম নষ্ট করা হচ্ছে।”

হাইকোর্টে গত ১ মে পুলিশ কমিশনারের কার্যালয়ের কয়েদি সেলের টয়লেটে আত্মহত্যাকারী অভিযুক্ত অনুজ থাপনের মা রীতা দেবীর আবেদনের শুনানিতে পুলিশ দাবি করেছে যে, থাপন আত্মহত্যা করে মারা গেছে। অন্যদিকে অনুজের মা দাবি করেছেন, তাকে হত্যা করা হয়েছে। এদিকে, বিচারপতি এন আর বোরকার এবং সোমশেখর সুন্দরেসানের বেঞ্চ থাপনের “অসম্পূর্ণ” পোস্টমর্টেম রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেছে এবং প্রসিকিউশনকে প্রশ্ন করেছে। আদালত রিপোর্টে বলেছে যে, অভিযুক্তের মৃত্যু হয়েছে শ্বাসরোধে। ১৪ এপ্রিল অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানো হয়। ভিকি গুপ্তা এবং সাগর পাল উভয় বন্দুকধারীকে গুজরাটের ভুজ থেকে গ্রেফতার করা হয়। আর থাপনকে ২৬ এপ্রিল পঞ্জাবে গ্রেফতার করা হয়েছিল। পরে থাপন হেফাজতে মারা যায়।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের