আবারও বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী

লাল বেনারসিতে সেজেছেন শ্রাবন্তী। কপালে চন্দন ও লাল টিপ,গা ভর্তি সোনার গয়না, গলায় রজনীগন্ধার মালা। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও বিয়ের পিঁড়িতে বসলেন শ্রাবন্তী। তবে রিয়েল না রিল লাইফে। বুধবার ইন্সটাগ্রাম স্টোরিতে একটি শর্ট ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী। আর সেখানেই তাকে দেখা যাচ্ছে কনের সাজে। ক্যাপশনে লিখেছেন ‘শুটিং মোড অন’। লাল বেনারসিতে সেজেছেন শ্রাবন্তী। কপালে চন্দন ও লাল টিপ,গা ভর্তি সোনার গয়না, গলায় রজনীগন্ধার মালা। 

শুটিং ফ্লোর থেকে এই শর্ট ভিডিওটি বানালেও কোন ছবির শুটিংয়ে তা বানালেন উল্লেখ করেননি শ্রাবন্তী। তবে অনুমান করা যায় টলিপাড়ায় তাঁর ও ওম সাহানির জুটিকে নিয়ে যে ছবির শুটিং নতুন বছরে শুরু হওয়ার কথা ছিল তারই শুটিং ফ্লোর থেকে হয়তো এই ভিডিওটি বানালেন শ্রাবন্তী। নবাগত পরিচালক অয়ন দে-র ‘ভয় পেও না’ ছবিতে একসঙ্গে কাজ করছেন এই জুটি। এর আগে এই ছবির পোস্টার শুটেও এমন অবতারে ধরা দিয়েছিলেন শ্রাবন্তী। কথা ছিল নতুন বছরে ৪ জানুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং। এরপর আজকের এই ভিডিও ওম-শ্রাবন্তী জুটির নতুন ছবির কাজ শুরুর ইঙ্গিতই দিচ্ছে একপ্রকার। 

তবে ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় জীবন ও রাজনৈতিক জীবন সবটাই সবসময় চর্চার শীর্ষে থাকে। প্রেম-ভালোবাসা- তৃতীয়বার বিয়ে এবং বিবাহবিচ্ছেদ সব নিয়েই রীতিমত আলোচনার শিখরে থাকেন শ্রাবন্তী। রাজনীতিতে পদার্পণ করার পর থেকে তা নিয়েও কম জলঘোলা হয়নি। তবে সেই সব কিছুকে একেবারেই বেপাত্তা করে নিজের পেশায় বহাল রয়েছেন অভিনেত্রী। দর্শককে উপহার দিয়ে চলেছেন একের পর এক কাজ। 

LPG গ্রাহকদের জন্য বড় খবর! এই কাজ না করলেই বিচ্ছন্ন হবে সংযোগ

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা